১০:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভাঙ্গায় বাস–অটোরিকশার মুখোমুখি ধাক্কায় নিহত ৪, একই পরিবারের ৩ জন

ফরিদপুরের ভাঙ্গায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজনসহ ব্যাটারিচালিত অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। শুক্রবার দুপুর ১২টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী রেলক্রসিং এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে আছেন—পূর্ব সদরদী গ্রামের কবিরুলের স্ত্রী রিমু আক্তার (২২), তার শিশু ছেলে রায়ান (৩) ও মা নূরজাহান বেগম (৫০)। অপর নিহত পুরুষ যাত্রীর পরিচয় এখনো জানা যায়নি।

আহতদের মধ্যে শান্তা আক্তারী (৩০), শাহ-আলম ফকির (৩৫), জহিরুল হক (৫০), ফারজানা আক্তার (২৫) ছাড়াও আরও দুইজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, জমিতে কাজ করার সময় হঠাৎ তীব্র শব্দ শোনা যায়। ছুটে এসে দেখা যায়, বাসের সামনের অংশে অটোরিকশা চূর্ণবিচূর্ণ হয়ে আটকে রয়েছে। শিশুসহ কয়েকজন নিথর দেহ রাস্তায় ছড়িয়ে ছিল। পরে স্থানীয়রা নয়জনকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।

ভাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. গণেশ চন্দ্র সাহা বলেন, দুই নারী, একজন পুরুষ ও এক শিশু ঘটনাস্থলেই প্রাণ হারিয়েছেন। গুরুতর অবস্থায় চারজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক সোহেল মিয়া জানান, ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরও এক শিশুর মৃত্যু হয়। মোট চারজন নিহত হয়েছেন। দুর্ঘটনার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভাঙ্গায় বাস–অটোরিকশার মুখোমুখি ধাক্কায় নিহত ৪, একই পরিবারের ৩ জন

পোষ্টের সময় : ০৭:৫৬:৪১ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫