১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় নম্বর থেকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে জেলার

নাটোর কারাগারের জেলার শেখ মো. রাসেলকে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের বিরুদ্ধে। এ ঘটনায় তিনি নিজের নিরাপত্তার স্বার্থে নাটোর সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জেলার শেখ মো. রাসেলের অভিযোগ অনুযায়ী, মঙ্গলবার রাতে ভারতের একটি হোয়াটসঅ্যাপ নম্বর থেকে তাঁর ব্যক্তিগত মোবাইলে কল আসে। কলদাতা নিজেকে নাটোর-২ আসনের সাবেক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল হিসেবে পরিচয় দেন। তিনি জানান, কুষ্টিয়া কারাগারে আটক রাশিদুল ইসলাম কোয়েল তাঁর ঘনিষ্ঠ ব্যক্তি এবং ওই বন্দির জামিনের বিষয়ে যেন কোনো গোয়েন্দা সংস্থা বা পুলিশের কাছে তথ্য না দেওয়া হয়। তা না মানলে “সমস্যা হবে” বলে হুমকি দেওয়া হয়।

পরদিন বিকেলে রাশিদুল ইসলাম জামিনে মুক্তি পেলেও কুষ্টিয়া জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ তাঁকে আবারও গ্রেপ্তার করে। এর কিছুক্ষণ পর জেলার সরকারি ফোনে আরেকটি হুমকিমূলক বার্তা আসে। বার্তায় লেখা ছিল, “আপনি যে অন্যায় কাজটি করলেন, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখেন, মনে রাখবেন, আপনার বউসহ পুরো পরিবারকে কিভাবে রক্ষা করবেন, সেটা চিন্তা করে রাখবেন।”

জেলার শেখ মো. রাসেল বলেন, “ঘটনার পর থেকে আমি ও আমার পরিবার আতঙ্কে দিন কাটাচ্ছি। তাই আইনগতভাবে বিষয়টি নথিভুক্ত করেছি।”

এ বিষয়ে নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুর রহমান বলেন, “অভিযোগ পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিক যাচাই শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয় সূত্রে জানা যায়, সাবেক এমপি শফিকুল ইসলাম শিমুল এর আগে বিভিন্ন সময় বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আলোচনায় এসেছিলেন। এবার সরকারি কর্মকর্তাকে প্রাণনাশের হুমকির অভিযোগে ঘটনাটি আরও চাঞ্চল্য সৃষ্টি করেছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, ভারতীয় নম্বর থেকে আসা কল ও বার্তা শনাক্তের জন্য টেলিযোগাযোগ বিভাগ ও সাইবার ইউনিটের সহযোগিতা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

হালুয়াঘাটে ইয়াবাসহ আটক ২

04 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতীয় নম্বর থেকে প্রাণনাশের হুমকি, আতঙ্কে জেলার

পোষ্টের সময় : ০৭:২২:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫