১২:৩২ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘ভারতের বারবার অনুরোধের পর ১২০০ টন ইলিশ পাঠানো হবে’

অন্তর্বর্তী সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, দুর্গাপূজাকে সামনে রেখে ভারতের বারবার অনুরোধের পর ১২০০ টন ইলিশ পাঠানো হবে। তবে আমি আগেও বলেছি এখনো বলছি, আগে আমার দেশের মানুষ ইলিশ খাবে তারপরে অন্য দেশ।

শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে বুড়ির বাঁধ সংলগ্ন জলাশয়ের মৎস্যসম্পদ বৃদ্ধিতে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ফরিদা আখতার বলেন, এর আগেও একই কথা বলেছিলাম। তবে দুর্ভাগ্যবশত প্রতিবেশী দেশ হিসেবে তাদের পাঠাতে হয়েছে। তবে চাহিদার চেয়ে কম পাঠানো হয়েছিল। এবারে দাম বাড়িয়ে রাখা হয়েছে। অবৈধ রিং জাল প্রসঙ্গে তিনি আরও বলেন, অভিযান শুধু জেলেদের জন্য নয়। প্রতিষ্ঠানগুলোতে অভিযান পরিচালনা করছি। এসব রিং জাল উৎপাদনকারী প্রতিষ্ঠান ও বিক্রেতাদের কোনো ছাড় নেই।

মতবিনিময় সভায় মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক (ভারপ্রাপ্ত) ড. মো আবদুর রউফ, জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, মৎস্য কর্মকর্তা আরাফাত হোসেনসহ কর্মকর্তা-কর্মচারী, মৎস্যজীবী ও গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

‘ভারতের বারবার অনুরোধের পর ১২০০ টন ইলিশ পাঠানো হবে’

পোষ্টের সময় : ০৮:০২:০৬ অপরাহ্ন, শনিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৫