০১:০৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে চার বাংলাদেশি টিভি চ্যানেল বন্ধ করল ইউটিউব

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১২:৫৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫
  • ৪০৮ ভিউ :

ভারতের ইউটিউব প্ল্যাটফর্মে বাংলাদেশের চারটি জনপ্রিয় টেলিভিশন চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। ডিসমিসল্যাব নামের একটি তথ্য যাচাইকারী সংস্থা জানায়, ভারত সরকারের অনুরোধে যমুনা টিভি, একাত্তর টিভি, বাংলাভিশন ও মোহনা টিভি– এই চারটি চ্যানেল ভারতে ব্লক করা হয়েছে।

বিবিসি বাংলার ভারত প্রতিনিধি বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, ইউটিউবে অন্যান্য বাংলাদেশি টিভি চ্যানেল দেখা গেলেও উল্লিখিত চারটি চ্যানেল ভারতে আর দেখা যাচ্ছে না। এসব চ্যানেলের ইউটিউব লিংকে গিয়ে দেখা যাচ্ছে– “সরকারি নির্দেশে জাতীয় নিরাপত্তা ও জনশৃঙ্খলার কারণে এই কনটেন্ট এই দেশে পাওয়া যাচ্ছে না”– এমন বার্তা প্রদর্শিত হচ্ছে।

ডিসমিসল্যাব ভিপিএনের মাধ্যমে মোট ৩৮টি চ্যানেল পর্যবেক্ষণ করে এই চারটি ব্লকড চ্যানেল শনাক্ত করে। যমুনা টিভি জানিয়েছে, ইউটিউব থেকে তারা একটি অফিসিয়াল নোটিশ পেয়েছে ব্লক সংক্রান্ত বিষয়ে।

ডিসমিসল্যাব আরও জানায়, ভারতের তথ্যপ্রযুক্তি আইনের আওতায় দেশটির সরকার যেকোনো কনটেন্টকে জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব বা জনশৃঙ্খলার জন্য হুমকি মনে করলে তা ব্লক করার নির্দেশ দিতে পারে।

উল্লেখ্য, এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (সাবেক টুইটার) জানায়, তাদের প্রায় আট হাজার অ্যাকাউন্ট ভারতে ব্লক করা হয়েছে।

সূত্র: বিবিসি বাংলা

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে চার বাংলাদেশি টিভি চ্যানেল বন্ধ করল ইউটিউব

পোষ্টের সময় : ১২:৫৯:১৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫