০৩:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতে পালানোর সময় নেত্রকোনার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বেনাপোল ইমিগ্রেশন থেকে ভারতে যাওয়ার সময় একাধিক হত্যা মামলার আসামি মো. সানোয়ারুজ্জামান যোশেফকে (৫২) গ্রেপ্তার করা হয়েছে।

রোববার (২৯ জুন) সকাল ১০টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার সঙ্গে তার স্ত্রীও ছিলেন। যোশেফ নেত্রকোনা জেলার খালিয়াজুড়ি ইউপির সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য।

বেনাপোল ইমিগ্রেশনের ডাটাবেজ যাচাইয়ের পর দেখা যায়, তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর ভিত্তিতে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে আটক করে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করেছে।

বেনাপোল ইমিগ্রেশনের উপ-পরিদর্শক জাকারিয়া হোসেন বলেন, ভারতে যাওয়ার সময় যোশেফের ডাটাবেজ যাচাই করা হলে একাধিক মামলা পাওয়া যায়, তাই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বেনাপোল ইমিগ্রেশন ওসি ইলিয়াছ হোসাইন মুন্সি বিষয়টি নিশ্চিত করে জানান, মামলার আসামি যোশেফকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার ওসি মো. রাছেল মিয়া জানান, ইমিগ্রেশনে আটক যোশেফকে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে নেত্রকোনা ও খালিয়াজুড়ি থানায় মামলা রয়েছে, তাই তাকে ওই থানায় হস্তান্তর করার প্রস্তুতি চলছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারতে পালানোর সময় নেত্রকোনার আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পোষ্টের সময় : ০৮:২৭:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫