১২:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে ফেরত ৩ বাংলাদেশি আটক

ভারতে আটক হওয়া তিন বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার (৭ নভেম্বর) সকালে তাদের আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। পরে বিজিবি অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করে তিনজনকে কুড়িগ্রামের ফুলবাড়ী থানায় সোপর্দ করেছে। বর্তমানে তারা থানা হেফাজতে রয়েছেন।

পুলিশ ও বিজিবি সূত্রে জানা গেছে, কাশিপুর ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামের মৃত আব্দুল বারেকের স্ত্রী বাহাতন বেওয়া (৪৮), তার মেয়ে বানেছা বেগম (৩৫) — রেজাউল ইসলামের স্ত্রী, ও নাতি আলী হক (১৭) কয়েক বছর আগে কাজের সন্ধানে ভারতের দিল্লি যান। সম্প্রতি তারা সীমান্তের দালালদের সহযোগিতায় অবৈধভাবে বাংলাদেশে ফিরছিলেন।

বৃহস্পতিবার গভীর রাতে সীমান্ত পার হওয়ার সময় বিএসএফ সদস্যরা তাদের আটক করে। পরদিন সকালে কুড়িগ্রামের বালাতাড়ি সীমান্তের আন্তর্জাতিক মেইন পিলার ৯৩২-এর পাশ দিয়ে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন বালারহাট ক্যাম্পে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করে বিএসএফ।

বিজিবি সূত্র জানায়, সীমান্তের নিয়ম অনুযায়ী আটক ব্যক্তিদের আনুষ্ঠানিক হস্তান্তরের পর তাদের বিরুদ্ধে অনুপ্রবেশ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তিনজনকে ফুলবাড়ী থানায় হেফাজতে নেওয়া হয়।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আলী সরকার বলেন, “বিজিবি আজ সকালে পাসপোর্ট আইনে মামলা দায়ের করে আটক তিনজনকে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।”

সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতগামী শ্রমিক ও দালাল চক্রের তৎপরতা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা জানান, কাজের আশায় অনেকে সীমান্ত পেরিয়ে ভারতে যান, তবে ফিরে আসার সময় নানা বিপদের মুখে পড়েন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভারত থেকে ফেরত ৩ বাংলাদেশি আটক

পোষ্টের সময় : ০২:৫১:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ নভেম্বর ২০২৫