০৮:২২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৭:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
  • ৩২৬ ভিউ :

ময়মনসিংহের ভালুকা উপজেলার ভরাডোবা গ্রামে পারিবারিক কবরস্থান থেকে দুটি কবরের কঙ্কাল চুরির অভিযোগ পাওয়া গেছে। সোমবার (২২ সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার খানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভরাডোবা গ্রামের বাসিন্দা মোস্তাকুল আলম মাস্টারের স্ত্রী রিনা আক্তার দুই বছর আগে এবং তাঁর মা রহিমা খাতুন ছয় মাস আগে মৃত্যুবরণ করেন। তাঁদের উভয়কে পারিবারিক কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়েছিল।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা দেখতে পান, ওই দুইটি কবর খোঁড়া এবং ভেতরে কঙ্কাল নেই। বিষয়টি তাৎক্ষণিকভাবে মৃতদের পরিবারকে জানানো হলে পরিবার থেকে থানায় খবর দেওয়া হয়।

মোস্তাকুল আলম বলেন, রাতে কেউ আমার মা ও স্ত্রীর কবর খুঁড়ে কঙ্কাল চুরি করে নিয়ে গেছে। এমন ন্যক্কারজনক ঘটনার কোনো বিচার হয় না কেন! আমি প্রশাসনের কাছে এর সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবীর বলেন, ঘটনার লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় কবর থেকে কঙ্কাল চুরির অভিযোগ

পোষ্টের সময় : ০৭:৪২:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫