০২:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ১

ময়মনসিংহের ভালুকা উপজেলার সদরের হক মার্কেটের সামনে থেকে এক প্রবাসীর স্ত্রীর কাছ থেকে এক লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার (২৫ জুন) বিকেলে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী দিলারা (৩৫) ভালুকা উপজেলার সাতেঙ্গা গ্রামের প্রবাসী মোস্তাফিজুর রহমানের স্ত্রী। তিনি দুপুরে পুবালী ব্যাংক ভালুকা শাখা থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন। এরপর হক মার্কেটের সামনে ফল কিনে রিকশায় ওঠার মুহূর্তে এক ছিনতাইকারী তার ব্যাগ থেকে এক লাখ টাকা নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।

স্থানীয় লোকজন সঙ্গে সঙ্গে বিষয়টি বুঝে ফেলেন এবং ধাওয়া করে ছিনতাইকারীকে ধরে ফেলেন। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

আটককৃত ব্যক্তির নাম আল আমীন (২২)। তিনি হবিরবাড়ি ইউনিয়নের মাস্টারবাড়ি এলাকার আলী নূরের ছেলে।

ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, “আটককৃত আল আমীনের কাছ থেকে ছিনতাই করা টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় প্রবাসীর স্ত্রীর কাছ থেকে টাকা ছিনতাই, আটক ১

পোষ্টের সময় : ০১:৩৬:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫