০৫:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় মহানবী (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে যুবক নিহত, লাশে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ

  • ভালুকা অফিস
  • পোষ্টের সময় : ১১:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫
  • ২৯০২ ভিউ :

ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে তৌহিদী জনতার হাতে এক যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার ডুবালিয়াপাড়া এলাকার পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানায় এ ঘটনা ঘটে।

ঘটনার পর বিক্ষুব্ধ তৌহিদী জনতা নিহতের মরদেহ ঢাকা–ময়মনসিংহ মহাসড়কে নিয়ে গিয়ে লাশে আগুন ধরিয়ে দেয়। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কারখানায় কর্মরত এক শ্রমিকের বিরুদ্ধে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তৌহিদী জনতার হাতে ওই যুবক গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত যুবকের নাম দিপু চন্দ্র দাশ। তিনি পাইওনিয়ার নিট কম্পোজিট কারখানার শ্রমিক ছিলেন। তার পিতার নাম রবি চন্দ্র দাশ। বাড়ি ময়মনসিংহের তারাকান্দা উপজেলায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ আলফা-২ এর অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, “নিহতের লাশ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।”

ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ফিরোজ হোসেন জানান, “এ ঘটনায় নিহতের অপরাধের বিষয়টি তদন্ত করা হবে এবং পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহন করা হবে।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান

সরকারের ৬ মাস, ব্যক্তির বৃত্ত থেকে এখন জনগণের দোয়ারে

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় মহানবী (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে যুবক নিহত, লাশে আগুন দিয়ে মহাসড়ক অবরোধ

পোষ্টের সময় : ১১:০৩:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর ২০২৫