১০:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় র‍্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকালে ভালুকা উপজেলা যুবদলের উদ্যোগে স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বর্ণাঢ্য র‍্যালি ভালুকা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান।

সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠালগ্ন থেকে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। দেশের এই ক্রান্তিলগ্নে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে গণতন্ত্র রক্ষার সংগ্রামে যুবদল সব সময় অগ্রভাগে থাকবে।

এসময় উপস্থিত ছিলেন যুবদল নেতা আবু সাঈদ জুয়েল, ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সালাহ উদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, স্বেচ্ছাসেবক দল নেতা কায়সার আহমেদ কাজল, শ্রমিক দলের সভাপতি সৌমিক হাসান সোহাগ, যুবদল নেতা শামিম আহাম্মেদ প্রমুখ ।

অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক উপদেষ্টা তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পোষ্টের সময় : ০৯:২৪:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ অক্টোবর ২০২৫