১১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষী কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন 

ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের পাড়াগাঁও বড়চালা হুসাইনিয়া দাখিল মাদরাসার ৬০/৭০ বছর বর্ষী একটি কড়ই গাছ কর্তনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫জুন) বিশ্ব পরিবেশ দিবস এ জুমার নামাজের পর মাদরাসা মাঠে ওই কড়ই গাছের সামনে সাবেক শিক্ষার্থী ও এলাকাবাসীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, দীর্ঘদিন ধরে দাঁড়িয়ে থাকা ঐতিহ্যবাহী কড়ই গাছটি শুধু মাদরাসার সৌন্দর্যই বৃদ্ধি করেনি, বরং স্থানীয় ইতিহাস ও পরিবেশের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিচিত ছিল। গাছটি কর্তনের ঘটনায় তারা গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেন।

বক্তারা অবিলম্বে গাছ কাটার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে শিক্ষা প্রতিষ্ঠান ও জনস্বার্থসংশ্লিষ্ট স্থানে থাকা পুরোনো ও পরিবেশবান্ধব গাছ সংরক্ষণে কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তারা।

এ বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ দাবী করেন গাছটিতে বজ্রপাত হওয়ায় কেটে ফেলা হয়েছে।

মানববন্ধনে মাদরাসার সাবেক শিক্ষার্থী, বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

শিশুদের খেলার বিরোধ থেকে সংঘর্ষ, কেন্দুয়ায় নিহত ১

ঈশ্বরগঞ্জে সংঘর্ষে তরুণ নিহত, মামলায় চেয়ারম্যানসহ আসামি ৩১ জন

04 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় শিক্ষা প্রতিষ্ঠানের শতবর্ষী কড়ই গাছ কাটার প্রতিবাদে মানববন্ধন 

পোষ্টের সময় : ০৬:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৫ জুন ২০২৬