০৫:৫৫ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভালুকায় স্কুলের কম্পিউটারসহ মালামাল চুরির অভিযোগ

ময়মনসিংহের ভালুকায় স্কুলের কম্পিউটার রুমের তালা ভেঙে কম্পিউটারসহ বিভিন্ন ইলেক্ট্রনিক জিনিসপত্র চুরির অভিযোগ।

বুধবার (২৯ এপ্রিল) রাতে উপজেলার ভরাডোবা উচ্চ বিদ্যালয়ে এই ঘটনা ঘটে।

স্কুল কর্তৃপক্ষ জানায়, বুধবার বিকালে স্কুল ছুটির পর শিক্ষক ও কর্মচারীরা চলে যান। বৃহস্পতিবার সকালে স্কুলের প্রহরী মো: মেহের আলী স্কুলে গিয়ে দেখতে পান স্কুলের কেঁচি গেইট ও কম্পিউটার রুমের তালা ভাঙা।

এ সময় রুমের ভিতর গিয়ে দেখেন, তিনটি কম্পিউটার, তিনটি সিপিইউ, ৬ টি কি-বোর্ড, ৫ টি মাউস, একটি রাউটার চুরি হয়ে গেছে।

এ ঘটনায় স্কুলের সহকারী প্রধান শিক্ষক বীরেন চন্দ্র রায় বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

স্কুলের প্রধান শিক্ষক মো: আজিজুল হক জানান, চুরি যাওয়া মালামালের দাম আনুমানিক তিন লাখ টাকা হবে।

কবি নজরুল বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের প্রতিষ্ঠাকালীন যুগ্ন আহবায়ক আশিকুর রহমান মানিক জানান স্কুলে চুরির ঘটনা ঘটেছে খুব দুঃখ জনক, আমার দাবী প্রশাসন যেন বিষয়টি গুরুত্বসহকারে দেখে দ্রুত ব্যবস্থা নেন।

ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

মাহেন্দ্র গাড়িতে মদের চালান, শ্যামগঞ্জে আটক ১

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভালুকায় স্কুলের কম্পিউটারসহ মালামাল চুরির অভিযোগ

পোষ্টের সময় : ০৮:৫৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬