ময়মনসিংহের ভালুকায় জমিতে অনধিকার প্রবেশ করে প্রায় ৪০ লাখ টাকা মূল্যের চারশতাধিক গাছ কেটে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গাছের মালিকপক্ষ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আরবাব গ্রুপের মালিক আরবাব হোসেন, এম এম আজমত হোসেন ও এম এম আদনান হোসেন ভালুকা উপজেলার কালতামারী মৌজায় ওই এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে ৩৪ টি দলিলে মোট ২১ একর ২৯ শতাংশ জমি ক্রয় করে দীর্ঘদিন ধরে সীমানা প্রাচীর নির্মাণ করে ভোগদখলে আছেন এবং নামজারি ও সরকারি ভ‚মি উন্নয়ন কর প্রদান করেছেন।
অভিযোগ সূত্রে আরও জানা যায়, গত ২৭ জুলাই রাতে ওই প্রজেক্ট ম্যানেজার মো. আবু সাঈদ ফকির সুহিন জমি তদারকি করতে গেলে দেখতে পান, অভিযুক্ত মো. আবুল হোসেন ফকির, মো. কামরুল ইসলাম ফকির, মো. আবুল হাসান ফকির, মো. জহিরুল ওরফে ফকরুল ইসলাম ফকির, মো. বাহারুল ইসলাম ফকির, মো. আক্কাছ আলী ও মিলন মিয়াসহ আর ও ১০-১২ জন ধারালো অস্ত্র ও ইলেকট্রিক করাত নিয়ে গাছ কাটছেন।
ম্যানেজার বাধা দিতে গেলে তাকে হত্যার উদ্দেশ্যে শ্বাসরোধের চেষ্টা করা হয় এবং পরে মারধর করে একটি ঘরে অবরুদ্ধ করা হয়। অভিযুক্তরা এরপর প্রায় ৪০০টি গাছ কেটে লড়িতে করে নিয়ে যায়। এসব গাছের আনুমানিক মূল্য প্রায় ৪০ লাখ টাকা বলে দাবি করেন বাদী।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও প্রজেক্ট ম্যানেজার আবু সাঈদ ফকির সুহিন বলেন, ‘আমি বাধা দিতে গেলে আমাকে অবরুদ্ধ করে তারা গাছগুলো কেটে গাড়িতে তুলে নিয়ে যায়। পরে আমি ফোনে জমির মালিকদের জানাই। যারা গাছগুলো কেটে নিয়েছে তারাই জমি বিক্রি করেছে। এখন তারা আবার টাকা পয়সার জন্য এসব করছে। এই জমি নিয়ে বেশ কয়েটি শালিশ দরবার হয়েছে। সবগুলো শালিশ দরবারেই তারা হেরেছে। এখন তারা অন্যায় ভাবে গাছগুলো কেটে নিলো।’
এ বিষয়ে আরবাব গ্রুপের উপ-ব্যাবস্থাপক ফরিদ আহমেদ বলেন, ‘বহুদিন ধরে এই জমি নিয়ে বিবাদীরা আমাদের হয়রানি করে আসছে। এর আগেও একাধিকবার গাছ কেটে নিয়েছে। আগের ঘটনায় থানায় মামলা চলমান রয়েছে। ২০২১ সালের ১৯ মে একটি স্ট্যাম্পে লিখিত অঙ্গিকারনামা দিয়েছিলো যে তারা আমাদের আর কোন হয়রানী বা ক্ষতি করবেনা। তাপরও এবার আবার বড় ধরনের ক্ষতি করে গেলো। বিবাদীরাই আমাদের কাছে জমি বিক্রি করেছেন অথচো তারাই অন্যায় ভাবে আমাদের হয়রানী করছে। আমারা কোথাও সঠিক বিচার পাচ্ছিনা’ ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির জানান, ‘এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছে। দ্রæত ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’





















