০১:০৬ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ, জাপা অফিস ভাঙচুর

রাজধানীতে জাতীয় গণঅধিকার পরিষদের সভাপতি ভিপি নুরসহ নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও উপজেলা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করেছে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা।

আজ( ২৯ আগস্ট) বৃহস্পতিবার রাত ৯ টার দিকে ঈশ্বরগঞ্জ পৌর শহরের ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের নেতৃত্বে এই বিক্ষোভ মিছিলটি অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে থেকে বেরিয়ে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ প্রদক্ষিণ করে পুনরায় ঈশ্বরগঞ্জ সরকারি কলেজের সামনে এসে শেষ হয়। পরে উপজেলা জাতীয় পার্টি (জাপা) অফিস ভাঙচুর করে গণঅধিকার পরিষদের নেতা-কর্মীরা। মিছিল শেষে ঈশ্বরগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যে নেতারা বলেন, গণঅধিকার পরিষদের মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার লোকজন বিনা উস্কানিতে ইটপাটকেল নিক্ষেপ করে আমাদের নেতা ভিপি নূরসহ অসংখ্য নেতা-কর্মীদের ওপর হামলা চালিয়ে গুরুত্বর আহত করেছে। অবিলম্বে দোষীদের আইনের আওতায় আনা না হলে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ জেলা গণঅধিকার পরিষদের দপ্তর সম্পাদক মো. কাঞ্চন আহমেদ,ময়মনসিংহ মহানগর গণঅধিকার পরিষদের প্রস্তাবিত সাধারণ সম্পাদক মো. মাহবুবুল আলম,জেলা যুব অধিকার পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক আমির খান,ঈশ্বরগঞ্জ উপজেলা গণঅধিকার পরিষদের সভাপতি আল-আমিন, সাধারণ সম্পাদক আসাদুল্লাহ প্রমুখ।

এ ব্যাপারে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. ওবায়দুর রহমান বলেন,এবিষয়ে কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে চায় ব্রাজিল

আনন্দ মোহন কলেজের গণিত বিভাগের ফুটবল টুর্নামেন্ট: চ্যাম্পিয়ন ৪৯ ব্যাচ 

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ভিপি নূরের ওপর হামলার প্রতিবাদে ঈশ্বরগঞ্জে বিক্ষোভ, জাপা অফিস ভাঙচুর

পোষ্টের সময় : ১০:৪২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২৯ অগাস্ট ২০২৫