বাংলা নববর্ষ-১৪৩২ উদযাপনের অন্যতম আকর্ষণ মঙ্গল শোভাযাত্রা থেকে মঙ্গল শব্দটি বাদ দিয়ে এখন নতুন নাম দেওয়া হয়েছে।
এটি ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নামে ব্যবহৃত হবে। শুক্রবার (১১ এপ্রিল) ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নতুন নামের ঘোষণা দেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ। এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা প্রমুখ।























