নেত্রকোনার মদনে ক্ষিতীশ চন্দ্র বৈশ্য স্বর্ণপদক, বার্ষিক পুরস্কার বিতরণ,প্রধান শিক্ষক ও এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলার জাহাঙ্গীরপুর তহুরা আমিন সরকারি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে এ সব অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদ্যায়টির ২০২৫ শিক্ষাবর্ষে এস এস সি পরীক্ষায় ফলাফলের দিক দিয়ে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী ফিয়াস আহমেদ সৌরভকে ক্ষিতীশ চন্দ্র বৈশ স্বর্ণপদক প্রদান করা হয়।
এ সময় বিদায়ী প্রধান শিক্ষক আব্দুর রউফ ও এস এস সি ২০২৬ সনের পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। পরে ২০২৬ সনে ক্রিড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও বেদবতী মিস্ত্রী, সাবেক প্রধান শিক্ষক আনোয়ারা জেবুন্নাহার, বিদায়ী প্রধান শিক্ষক আব্দুর রউফ,সাবেক মেয়র দেওয়ান মোদাব্বের হোসেন শফিক, মদন বাজার বণিক সমিতির সভাপতি শিক্ষানুরাগী দেলোয়ারের হোসেন চৌধুরী জুরি, একাডেমি সুপার ভাইজার জোসনা বেগম প্রমূখ উপস্থিত ছিলেন। বিদ্যালয়টির ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নূরুল ইসলাম এ সব সভায় সভাপতিত্ব করেন। এবার এ
বিদ্যালয় থেকে ২০১ একজন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।

























