‘দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ’ লাগাই” এই স্লোগান কে সামনে রেখে মদন উপজেলায় পরিষদ চত্বরে
তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অফিসের আয়োজনে এ মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ অলিদুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান , প্রাণী সম্পদ কর্মকর্তা মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির,পরিসংখ্যান কর্মকর্তা পলাশ মজুমদার, উপজেলা সাবেক ভাইস চেয়ারম্যান,মুফতি আনোয়ার হোসাইন, উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব, মোঃ এনামুল হক, মদন প্রেসক্লাবে সাধারন সাধারণ সম্পাদক জাকির হোসেন তালুকদার উজ্জ্বল।





















