নেত্রকোনার মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে বাড়ির আসবাপত্র ভাংচুর স্বর্ণালংকার ও নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া পাওয়া গেছে। বুধবার সন্ধ্যায় গোবিন্দশ্রী গ্রামের আনোয়ারুল ইসলাম চৌধুরী নামে এক ভুক্তভোগী কৃষক মদন থানায় এমন অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গোবিন্দশ্রী বারঘরিয়া গ্রামের কৃষক আনোয়ারুল ইসলাম চৌধুরী বাড়ির সামনের ডোবায় ২ মার্চ সোমবার দুপুরে জাল দিয়ে মাছ ধরছিলেন। এমন সময় পাশের বাড়ির হিরন মিয়ার ৭ বছরের ছেলে শিশু ডোবার পাশে এসে জুয়েল চৌধুরী মাছ গুলো ডোবায় ফেলে দেয়। এ নিয়ে জুয়েল চৌধুরী ক্ষিপ্ত হয়ে ছেলেটিকে ধমক দেয়। এতেই হিরনের পরিবার ক্ষিপ্ত হয়ে জুয়েল চৌধুরীর বস ঘরের আসবাবপত্র,দরজা.জানালা, ফ্রিজসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায়। এ সময় বাধা দেওয়ায় জুয়েল চৌধুরীর স্ত্রী রহিমা আক্তার বিউটি ও তার ছেলেকে মারপিট করে। বর্তমানে রহিমা আক্তার মদন হাসপাতালে ভর্তি রয়েছে। এ নিয়ে আনোয়ার ইসলাম চৌধুরী জুয়েল মঙ্গলবার সন্ধ্যায় ৯ জনকে অভিযুক্ত করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ব্যাপারে হিরন মিয়া জানান, আপনার সাথে আমার বিরোধ থাকতে পারে। আমার ছোট ছেলেটি কি করছে ? তাদের মারলেন কেন ? এ বিষয়টি জুয়েল ভাইকে বলতেই সে আমাকে আরও বলছে এই চোরের বাচ্চা তুই এখান থেকে যা। এর পর আমি চলে আসলে তার ছেলে ও ভাতিজা আমাকে আরও মারপিট করে। আমি তার স্ত্রী ও তার ঘরের আসবাবপত্র ভাঙতে যাব কেন ?
এ ব্যাপারে মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, জুয়েল চৌধুরী নামে একজন একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।





















