পল্লী বিদ্যুৎ কর্মীদের সময় বেঁধে দিলেও ২৪ ঘন্টায় মদনে ৪৪ কর্মচারী যোগদান করেনি। অনুপস্থিতির বিষয়টি নিশ্চিত করেন মদন উপজেলার পল্লী বিদুৎ সমিতির ডিজিএম মো: রফিকুল ইসলাম।
জানা যায়, গত ৫ সেপ্টেম্বর গণছুটির নামে কর্মস্থলে মদন উপজেলা শাখার ৫৪ কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৪৪ জন অনুপস্থিত রয়েছে । ২৪ ঘন্টার মধ্যে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের কাজে যোগদানের নির্দেশ দেয় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়। রোববার (৭ সেপ্টেম্বর) এক বার্তায় এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ অত্যাবশ্যক পরিষেবা। এ সেবায় বাধা দেওয়া বা বিঘ্ন ঘটানো অত্যাবশ্যক পরিষেবা আইন অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ।
সরকার পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীদের দাবিসমূহ সমাধানে সক্রিয়ভাবে কাজ করছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বসহকারে বিবেচনা করছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয় এ বিষয়ে আরও জানিয়েছে, পল্লী এলাকায় বিদ্যুৎ সরবরাহ কাজে নিয়োজিত এবং গণছুটির নামে অনুপস্থিত কর্মকর্তা-কর্মচারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে কর্মস্থলে ফেরার নির্দেশ দেওয়া হয়েছে। না হলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করা হয়েছে।
গত শনিবার (৬ সেপ্টেম্বর) সংবাদ সম্মেলন এসে দাবি আদায়ে রোববার থেকে গণছুটিসহ বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনকারীরা।
মদন পল্লী বিদুৎ সমিতির ডিজিএম রফিকুল ইসলাম জানান, গত ৫ দিন যাবত আমি এবং এজিএম সাব স্টেশনটি পরিচালনা করছি। সরকার দেয়া ২৪ ঘন্টার মধ্যে যোগদান করার কথা ধাকলেও ৫৪ জনের মধ্যে ৪৪ জন অনুপস্থিত রয়েছে। যারা এখনও উপস্থিত হয়নি তাদের বিরুদ্ধে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। সাব স্টেশনটি পরিচালনা করতে খুবই কষ্ট হচ্ছে।























