০৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে প্রাথমিক বিদ্যালয়ের তালা কেটে মালপত্র চুরি

নেত্রকোনার মদন উপজেলার কোর্ট ভবন পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তালা কেটে মালপত্র চুরি হয়েছে। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি রানী সাহা মদন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার (১৩ জুলাই) রাতে এ ঘটনা ঘটেছে। পৌরসদরসহ উপজেলায় চুরির ঘটনা বৃদ্ধি পাওয়ায় লোকজনের মাঝে আতংকের সৃষ্টি হয়েছে।

বিদ্যালয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের শিক্ষকরা প্রতিদিনের মতো পাঠদান শেষ করে বিদ্যালয় তালা দিয়ে বাড়ি ফিরে যায়। পর দিন সকালে মঙ্গলবার বিদ্যালয়ে এসে দরজার তালা কাটা দেখতে পায়। পরে দেখতে পায় বিদ্যালয়ের শ্রেনিকক্ষ ও অফিস কক্ষের মালপত্র চুরি হয়েছে। চুরি হওয়া মালপত্রের মধ্যে রয়েছে একটি প্রজেক্টর, ওজন মাপার যন্ত্র, সাউন্ড বক্স, বেলঘন্টাসহ বিভিন্ন মালপত্র।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনি রানী সাহা জানান, আমরা প্রতি দিনের ন্যায় সকল কাজকর্ম শেষে বিদ্যালয় তালা ঝুলিয়ে চলে আসি। পরদিন স্কুলে গিয়ে দেখি সকল তালা কাটা। এমন কি বিদ্যালয়ে ব্যবহৃত প্রজেক্টরসহ সকল মালামাল চুরি করে নিয়ে গেছে। পরে শিক্ষা কর্মকর্তার নির্দেশে মদন থানায় এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী করেছি।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইদা রুবায়াত জনানা, বিষয়টি খুবই দুঃখ জনক। আমি বিদ্যালয়টি পরিদর্শন করেছি এবং প্রধান শিক্ষককে বলেছি এ ব্যাপারে একটি থানায় সাধারণ ডায়রী করার জন্য।

এ ব্যাপারে মদন থানার ওসি তদন্ত দেবাংশু জানান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ ব্যাপারে একটি সাধারণ ডায়রী করেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে প্রাথমিক বিদ্যালয়ের তালা কেটে মালপত্র চুরি

পোষ্টের সময় : ০৫:৪৪:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫