০৫:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে বাড়িতে হামলা চালিয়ে মারপিট, স্বর্ণালংকাররসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ

নেত্রকোনার মদনে বসত বাড়ির সীমানা নিয়ে বাড়িতে হামলা মারপিট, স্বর্ণালংরসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। উপজেলার নায়েকপুর ইউনিয়নে মাঘনা গ্রামে নূর ভক্ত ফকির প্রতিবেশী আবু সাঈদসহ ১০ জনের নাম উল্লেখ করে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাঘনা গ্রামের মৃত রুক্কু ফকিরের ছেলে নূর ভক্ত ফকিরের সাথে একই গ্রামের আবু সাঈদগংরা দীর্ঘদিন যাবত বসত বাড়ির সীমানা নিয়ে বিরোধ চলে আসছে। এরই জের ধরে ঈদের দিন শনিবার ( আবু সাঈদগংরা নূর ভক্ত ফকিরের বাড়িতে প্রবেশ করে তার স্ত্রী তন্নী আক্তারকে গালাগালি শুরু করে। এক পর্যায়ে তন্নিকে ধরে টেনে হ্যাচড়ি করে বসত বাড়ির উঠানে নিয়ে মাটিতে ফেলে কিল ঘুষি মারতে থাকে এবং তার চুলের মুঠি ধরে টানাটানি ও শ্লীলতাহানি করে। এ সময় তার স্ত্রীকে রক্ষা করতে গিয়ে নূর ভক্ত ফকিরকে দা ও রামদা দিয়ে কুপানোর চেষ্টা করে। এ সময় বসত ঘরে থাকা নগদ ১ লাখ ১০ হাজার টাকা, স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। বর্তমানে নূর ভক্ত ও তার স্ত্রী মদন হাসপাতালে ভর্তি রয়েছে। এ নিয়ে নূর ভক্ত মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এ ব্যাপারে প্রতিপক্ষের সালাম জানান, নূর ভক্ত গোপনে আমার বৃদ্ধ চাচাকে বয়স্ক ভাতার কার্ড করে দেবে বলে প্রথমে একটি আইডি কার্ড নেয়। পরে ওই কার্ড দিয়ে সুকৌশলে আমার চাচার নিকট থেকে ৩২ শতাংশ জমি দলিল করে নেয়। এ বিষয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। তবে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটপাটের যে অভিযোগ এনেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।

মদন থানার ওসি হাসনাত জামান জানান, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ তদন্ত করতে ঘটনাস্থলে মঙ্গলবার পুলিশ প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কার্যক্রম

ইয়াবার বিরুদ্ধে পুলিশের অভিযান, ফুলপুরে আটক ১ 

10 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে বাড়িতে হামলা চালিয়ে মারপিট, স্বর্ণালংকাররসহ নগদ টাকা লুটপাটের অভিযোগ

পোষ্টের সময় : ০৫:০৩:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬