নেত্রকোনার মদনে আলহাজ¦ মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুখময় সরকারকে প্রধান করে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকালে জেলা প্রশাসক মোঃ সাইদুর রহমানের স্বাক্ষরিত এ কমিটি গঠন হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন, পুলিশ সুপারের প্রতিনিধি সাহিদুর রহমান, অলিদুজ্জামান উপজেলা নির্বাহী অফিসার,মদন,হাফিজুর রহমান উপ-সহকারী পরিচালক,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স,নেত্রকোনা, মুহাম্মদ রহুল আমীন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা নেত্রকোনা। বৃহস্পতিবার সকালে ঘটনা¯’ল পরিদর্শন করেছেন তদন্ত এ কমিটির সদস্যরা।
তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক সুখময় সরকার বলেন, আমরা প্রাথমিকভাবে ঘটনা¯’লে এসে সার্বিকভাবে ঘটনার ক্ষয়ক্ষতি এবং কিভাবে অগ্নিপাতের সূত্রপাত হল এ বিষয় গুলো পর্যালোচনা করছি। আমাদের তদন্ত চলমান আছে এবং সরকারের পক্ষ থেকে আমরা ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীদের পাশে সার্বক্ষণিক রয়েছি। তদন্তের মাধ্যমে একটি সুপারিশসহ আমাদের যে ফ্যাক্ট ফাইন্ডিংসসহ উপ¯’াপন করব।
জানা যায়, গতকাল বুধবার সকালে ১৩ পোশাক বস্ত্রালয় পুড়ে ছাঁই হয়। ওই দিন আনুমানিক সাড়ে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রনে আনেন।
এতে আলহাজ¦ মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটের প্রায় ১৭ টি দোকানে ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়। এরই প্রেক্ষিতে জেলা প্রশাসক এ তদন্ত কমিটি গঠন করে।
স্টাফ রিপোর্টার 



















