০১:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে ছাঁই

নেত্রকোনার মদনে আলহাজ¦ মহিউদ্দিন মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দেড় ঘন্টার অভিযানে আগুন নিয়ন্ত্রনে আনে।

এতে আলহাজ¦ মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটের প্রায় ১৭ টি দোকানে ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয় ক্ষতি হয়েছে। এ তথ্যটি নিশ্চিত করেছেন মদন ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জমিয়ত আলী।

মদন ফায়ার সার্ভিস স্টেশন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নিকট থেকে জানা যায়, প্রতিদিনের ন্যায় ব্যবসায়ী কার্যক্রম শেষে মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে নিজ নিজ বাসায় চলে যায় ব্যবাসীয়রা।

বুধবার সকাল আনুমানিক সাড়ে নয়টার দিকে আলহাজ¦ মহিউদ্দিন মার্কেটের পশ্চিম গলির মা অর্ণালী বস্ত্র বিতানে আগুনের ধোঁয়া দেখতে পেয়ে পাশের দোকানের ব্যবসায়ীরা আগুন নিয়ন্ত্রনের চেষ্টা করে। মূহুর্তের মধ্যে আগুন আশে পাশে কয়েকটি দোকানে ছড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘন্টা দেড়েক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আনেন।

মদন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার জমিয়ত আলী জানান, মহিউদ্দিন মার্কেট ও মতিউর রহমান সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকান্ডে ১৭ টি দোকানের ১ কোটি ৭৭ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে। এতে মালামাল উদ্ধার হয়েছে ৩ কোটি ৬১ লাখ টাকা ও নগদ ৩৬ লাখ ৪০ হাজার টাকা পুড়ে ছাঁই হয়ে গেছে ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দৈনিক ব্রহ্মপুত্র এক্সপ্রেসে সংবাদ প্রকাশ: ময়মনসিংহে অবৈধ দোকান উচ্ছেদ

'২-৩ বছরের মধ্যে প্রাথমিক শিক্ষায় দৃশ্যমান পরিবর্তনের আসবে'

17 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে ভয়াবহ অগ্নিকান্ডে ১৩ দোকান পুড়ে ছাঁই

পোষ্টের সময় : ০৪:৩৯:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৬ নভেম্বর ২০২৫