০৮:০৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ০৪:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
  • ৩৫২ ভিউ :

মাদক নয় আলো চাই, মাদকমুক্ত সমাজ চাই এই স্লোগানকে সামনে রেখে নেত্রকোনার মদন উপজেলায় এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় মদন কলেজ মোড়ে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের কর্মী ছাড়াও সাধারণ মানুষ অংশ নেন।

‎

‎মাদকমুক্ত মদন গড়ার প্রত্যয়ে মানববন্ধনে অংশ নেয় ইয়ুথ সার্কেল ফাউন্ডেশন, আল ইনসাফ ইসলামীক ফাউন্ডেশন, লেটস ক্রিয়েট এবং মানবতার সেবা ও রক্তদান মদনসহ একাধিক সংগঠন। বক্তারা বলেন, সমাজের তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বাড়াতে হবে এবং সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে।

‎

‎মানববন্ধনে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসন, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

পোষ্টের সময় : ০৪:২৮:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫