১০:১০ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষ, নারী শিশুসহ আহত ১২

নেত্রকোনার মদনে মাদক সেবন করতে নিষেধ করায় দু’পক্ষে সংঘর্ষে শিশু-নারীসহ অন্তত ১২ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

বুধবার উপজেলা গোবিন্দশ্রী ইউনিয়নে পদমশ্রী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় স্বর্ণা আক্তার (১৩) নামের এক শিশু গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ সময় শামছুদ্দিন, রহুল মিয়া, মুতি মিয়া, শাওন মিয়া, হালেম মিয়া, মিজান মিয়া, শফিউল হক, জানামুল, জান্নাত আক্তার, হাফিজুল, অলি আক্তার রাহেলা আক্তার সংঘর্ষে আহত হয়েছেন। তারা মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন।

থানা ও পারিবারিক সূত্রে জানা যায়, পদমশ্রী গ্রামের শামীম মিয়ার ছেলে সানি একই গ্রামের রেজ্জাক মিয়ার ছেলে পাশা ও জয় এবং তার দলবলকে সোমবার বিকালে হাওরের পাশে মাদক সেবন করে মাতাল করতে দেখে নিষেধ করে। এ নিয়ে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এ নিয়ে মঙ্গলবার রেজ্জাক ও শামীমের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

হাসপাতালে ভর্তি সানির চাচা মিজানুর ও হাফিজুল জানান, রেজ্জাকের ছেলেরা তাদের দলবল নিয়ে গতকাল সন্ধ্যায় মাদক সেবন করে মাতলামি করতেছিল। এ সময় আমার ভাতিজা সানি নিষেধ করে। এ নিয়েই তিন পাড়া মিলে আমাদের উপর আক্রমন করে। এতে আমরা সবাই আহত হয়েছি। স্বর্ণা আক্তার নামে এক শিশুও গুরুতর আহত। জানি না সে বাঁচবে কি না।

রেজ্জাক গ্রুপের জোবায়ের হোসেন জানান, তাদের মধ্যে দুদিন আগে মারামারির ঘটনা ঘটে। তবে মাদক নিয়ে কোন ঘটনা ঘটেনি।

মদন থানার ওসি তদন্ত অসীম কুমার জানান, আমি নেত্রকোনায় আছি। খোঁজ নিয়ে জানাচ্ছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে হাম আইসোলেশন ওয়ার্ড পরিদর্শনে সৈয়দ এমরান সালেহ প্রিন্স

বাজেটের দর্শন অর্থনীতির গণতন্ত্রীকরণ, অগ্রাধিকার পাবে দরিদ্র জনগোষ্ঠী: অর্থমন্ত্রী

02 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে মাদক সেবনে বাধা দেওয়ায় সংঘর্ষ, নারী শিশুসহ আহত ১২

পোষ্টের সময় : ০৪:৩৭:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬