০৪:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে যুবদল সাবেক যুগ্ম আহ্বায়কের নামে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার

নেত্রকোনার মদনে যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. সোহেল রানার নামে সত্যের মুখোমুখি ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার ও সমাজে হেপ্রতিপন্ন করা লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

মো: সোহেল রানা শনিবার মদন থানায় এ ফেক আইডির ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ ও থানা সূত্রে জানা যায়, উপজেলার হাজরাগাতি গ্রামের মোঃ আলতু মিয়ার ছেলে মো. সোহেল রানা। দীর্ঘদিন উপজেলা যুবদলের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেছিলেন। ইতি মধ্যে বয়রালা বাজারে মেসার্স আলতু এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা সুনামের সহিত পরিচালনা করে আসছে। সোহেল রানা গত ৫ জুলাই তার মোবাইল ফোন খুলে দেখে সত্যের মুখোমুখি নামে একটি ফেক আইডি হতে তার নামে বাজে মিথ্যা,ভিত্তিহীনসহ বিভিন্ন মন্তব্য লিখে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে পোস্ট করে । এতে সোহেল রানা পারিবারিক ও সামাজিকভাবে হেয়পতিপন্ন হচ্ছে। বিষয়টি নিয়ে ওই দিন বিকালে মদন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে সোহেল রানা।

এ ব্যাপারে উপজেলা যুবদলের সভাপতি গোলাম রাসেল রুবেল বলেন, সোহেল রানা খুবই ভাল ছেলে। তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে এভাবে ছেড়ে তাকে হেয়পতিপন্ন করা খুবই নিন্দনীয় কাজ। আমি এমন কাজে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ জানান, উপজেলা যুবদলের সোহেল রানা একজন সফল ব্যবসায়ী। একটি মহল তাকে সমাজে হেয়পতিপন্ন করার জন্য পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে আমি তার নিন্দা জানাই।

উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার জানান, শহীদ জিয়ার আদর্শের সৈনিক মদন উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক মোঃ সোহেল রানার দীর্ঘদিনের অর্জিত সুনাম সমাজে বিনষ্ট করার অপপ্রয়াসে একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। আমি উক্ত ঘটনার নিন্দা ও তীব্র প্রতিবাদ জানাই।

মদন থানার ওসি নাঈম মুহাম্মদ নাহিদ হাসান জানান, এ ব্যাপার সোহেল রানা একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি তদন্ত করার জন্য একজন অফিসারকে নিয়োগ দেয়া হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে যুবদল সাবেক যুগ্ম আহ্বায়কের নামে ফেক আইডি ব্যবহার করে অপপ্রচার

পোষ্টের সময় : ০১:৪৩:৫৩ অপরাহ্ন, রবিবার, ৬ জুলাই ২০২৫