১০:১৬ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে সহকারী শিক্ষক কমিটির অনুমোদন নিয়ে দুই কমিটির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

নেত্রকোনার মদনে সহকারী শিক্ষক কমিটির বৈধতা নিয়ে দুই কমিটির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার মদন প্রেসক্লাবে সহকারী শিক্ষক সমিতির একাংশের সভাপতি মোঃ মাহমুদুর রহমান মির্জা (পাভেল) ও সাধারণ সম্পাদক হাসানুল মান্নান নিউটনের অনুমোদিত কমিটি এ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে শোনান সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোঃ মাহমুদুর রহমান মির্জা (পাভেল)।

এর আগে লিটন ও মানিক সহকারী শিক্ষক সমিতির সভাপতির একাংশের সভাপতি অনুমোদিত পাভেল ও নিউটনের অনুমোদিত কমিটি নিয়ে গত ৩ অক্টোবর ২০২৫ ইং তারিখে স্থানীয় শিক্ষক সমিতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করে।

সংবাদ সম্মেলনে মাহমুদুর রহমান মির্জা (পাভেল) তার লিখিত বক্তব্যে বলেন, লিটন ও মানিক কর্তৃক গঠিত সহকারী শিক্ষকগণের কমিটি অগণতান্ত্রিক ও ভিত্তিহীন।

সত্য ও স্বচ্ছতার পক্ষে বিভ্রান্তির প্রতিবাদে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি—ঐক্যের প্রতীক, বিভেদের নয়, কোনো ভূয়া ও নিশি রাতের কমিটি নয়। আমরা নিয়মতান্ত্রিক ও স্বীকৃত কমিটি, অনুমোদন বৈধ, রেজিস্ট্রেশন ও সিল আসল—প্রমাণসহ পরিষ্কার। মিথ্যা তথ্য, গুজব ও বিভ্রান্তি শিক্ষক সমাজের মর্যাদার পরিপন্থী। শিক্ষক ঐক্য নষ্ট নয়, ঐক্যই আমাদের শক্তি। তিনি আরও বলেন, শিক্ষক ঐক্য যারা ভাঙতে চান, তাদের ঘোষণায় আমরা ভীত নই, আমরা গণতন্ত্র ও ন্যায়ের পক্ষে। এ কমিটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে গত ২৯-০৯-২০২৫ ইং তারিখে ১০১ সদস্যবিশিষ্ট বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির মদন উপজেলা শাখার অনুমোদন দেয়, যার রেজিস্ট্রেশন নাম্বার ১২০৬৮। কমিটিকে বানচাল করার জন্য জনগণের নিকট প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য তারা উঠে পড়ে লেগেছে। তারা যতই কলাকৌশল করুক না কেন, আমরা তা রুখে দেব ইনশাল্লাহ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হাসানুল মান্নান নিউটন, সিনিয়র সহ-সভাপতি শফিউল্লাহ লালন, সহকারী শিক্ষক নেতা দেওয়ান নাসরিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে সহকারী শিক্ষক কমিটির অনুমোদন নিয়ে দুই কমিটির পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন

পোষ্টের সময় : ০৫:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫