০৬:১৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মদনে ১৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নেত্রকোনার মদনে ১৫২ পিস ইয়াবাসহ সাবিনা আক্তার (২০) নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করে মদন থানা পুলিশ।

সোমবার রাতে পুলিশের বিশেষ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। ওই নারী শাহাপুর গ্রামের ইয়াবা ব্যবসায়ী রবিউল ইসলামের স্ত্রী । এর আগে রবিউলকে ৬ আগষ্ট ২০২৫ ইং তারিখে ২০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করে মদন থানা পুলিশ। রবিউল বর্তমানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের দায়ের করা মামলায় নেত্রকোনা জেল হাজতে রয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রবিউল ও তার স্ত্রী সাবিনা আক্তার দীর্ঘদিন যাবত পুলিশের আড়ালে মাদক ব্যবসা পরিচালনা করে আসছে।এরই প্রেক্ষিতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে স্বামী ও স্ত্রীকে গ্রেফতার করে।

মদন থানার ওসি (তদন্ত) দেবাংশু কুমার দে জানান, “গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে অভিযান চালিয়ে ১৫২ পিস ইয়াবাসহ সাবিনা আক্তারকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে তার স্বামী রবিউলকে একই ঘটনায় গ্রেফতার করে নেত্রকোনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদনে ১৫২ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

পোষ্টের সময় : ১০:৫১:৫৪ অপরাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫