০৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মদন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষে নারীসহ আহত ১৩

নেত্রকোনার মদনে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষে নারীসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। শুক্রবার উপজেলার ফতেপুর ইউনিয়নের ফতেপুর নয়াপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

এলাকাবাসী ও পারিবারিক সূত্রে জানা যায়, একই গ্রামের হবু মিয়ার ছেলে আলী মোহাম্মদ ও মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে হাজী রহমানের ছোট ছেলে মেয়েদের নিয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষে নারীসহ ১৩ জন আহত হয়েছেন।

আহতরা হলেন—রেজিয়া আক্তার (৪০), হাজী রহমান (৬০), আজহার (৬০), জিয়া রহমান (৪০), ফজু শেখ (২০), আজহার (৪০), রিয়াদ (৪০), তানজিলা (২৪), নুর মোহাম্মদ (৫০), আলী মোহাম্মদ (৬০), হবু মিয়া (৮০), রাহুল (১৪) ও খালেদা (৩২)। তাদের মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

মদন থানার ওসি সামছুল আলম শাহ জানান, এখন পর্যন্ত কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

বুদ্ধিবৃত্তিক পরিকল্পনাই মুক্তির দূত

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মদন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে উভয় পক্ষে সংঘর্ষে নারীসহ আহত ১৩

পোষ্টের সময় : ০৫:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫