০৮:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু, পাঠ্যবইয়ে ভূমি সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তির দাবি শিক্ষার্থীদের

মোট জনসংখ্যার প্রায় অর্ধেকরই বেশি শিশু কিশোর। তারা নিজ নিজ গন্ডিতে পাঠ চুকাতে ব্যস্ত। শিক্ষা জীবন শেষে শুরু হয় কর্মজীবন। কর্মজীবনের জমির প্রয়োজনীয়তা দেখা দেয় । পারিবারিক থেকে শুরু করে রাস্ট্রীয় জীবনেও এর গুরুত্ব অনেক। হঠাৎ করেই সংসার জীবনের ভূমি বিষয়ে সহজেই কিছু বুঝে উঠতে পারে না। জটিল হয়ে দাঁড়ায় জমির বিষয়টি। তাই ভূমি বিষয়টি পাঠ্য বইয়ে অন্তর্ভুক্ত করা হলে শিক্ষা জীবনেই তারা এ বিষয়টি রপ্ত করতে পারবে। এ কথা জানালো টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের কয়েক জন শিক্ষার্থী।

১৯ মে মঙ্গলবার সকালে ভূমি সেবা সপ্তাহের অনুষ্ঠানে এসে তারা এমন অনুভূতির কথা জানান। সারা দেশের ন্যায় মধুপুরে সহকারী কমিশনার ভূমি অফিসারের কার্যালয়ের ক্যাম্পাসেও শুরু হওয়া ভূমি সেবা সপ্তাহে শিক্ষার্থী ছাড়াও সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মকর্তা সেবা গ্রহিতা সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে মধুপুরে ভূমিসেবা সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এবং ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতায় তিনদিন ব্যাপী এই ভূমিসেবা সপ্তাহের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী অফিসার মো. জুবায়ের হোসেন। সহকারী কমিশনার (ভূমি) নঈম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মধুপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম ফজলুল হক, সাব-রেজিস্ট্রার অঞ্জনা রানী দেবনাথ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজিব আল রানা এবং হিসাবরক্ষণ কর্মকর্তা মনিউজ্জামান মনির প্রমুখ।

এর আগে সকালে একটি র‍্যালি ভূমি অফিস থেকে শুরু হয়ে উপজেলা পরিষদ সড়ক প্রদক্ষিণ করে।

১৯-২১ মে তিন দিন ভূমি খাজনা খারিজসহ বিভিন্ন সেবা বিষয়ে সচেতনতা বৃদ্ধিসহ নানা ধরণের সেবা প্রদান করা হবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

'রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ' এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মধুপুরে ভূমি সেবা সপ্তাহ শুরু, পাঠ্যবইয়ে ভূমি সংক্রান্ত বিষয় অন্তর্ভুক্তির দাবি শিক্ষার্থীদের

পোষ্টের সময় : ০৬:৫৩:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬