১০:৩৫ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মধুপুর-ধনবাড়ীতে বিজ্ঞান ল্যাব স্থাপনের ঘোষণা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন বলেছেন, সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করছে।

বিজ্ঞান শিক্ষার প্রসার ঘটাতে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিজ্ঞান ল্যাব স্থাপনের পরিকল্পনা রয়েছে সরকারের। এ সময় তিনি বলেন, মধুপুর-ধনবাড়ীর যেসব প্রতিষ্ঠানে বিজ্ঞান ল্যাব করার মতো অবকাঠামো রয়েছে, সেসব প্রতিষ্ঠানে বিজ্ঞান ল্যাব করা হবে।

৩১ মে রবিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুরের রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে টাঙ্গাইল-১ আসনের জাতীয় সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এসব কথা বলেন।

এ সময় তিনি রামজীবন স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা স্বর্গীয় বাবু সন্তোষ কুমার ম্রংয়ের বিদেহী আত্মার শান্তি কামনা করে বলেন, এ গ্রামাঞ্চলে যারা শ্রম, মেধা, অর্থ ও জমি দিয়ে সহযোগিতা করেছেন, তাদের মধ্যে যারা মারা গেছেন, তাদেরকেও তিনি স্মরণ করেন।

মন্ত্রী বলেন, ছাত্রজীবনে যারা এ প্রতিষ্ঠান থেকে পাস করে বিভিন্ন জায়গায় চাকরি করছেন, আজ তারা সবাই নবীন-প্রবীণ একত্র হয়ে যে মিলনমেলার আয়োজন করেছেন, তা খুবই আনন্দের। সবাই পুরোনো সতীর্থদের পেয়ে গল্প-আড্ডা করার সুযোগ হয়েছে। এ গল্প-আড্ডা মধুর স্মৃতি বলে তিনি উল্লেখ করেন।

এ মিলনমেলায় বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জালাল উদ্দীন উপস্থিত ছিলেন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন। আরও বক্তব্য রাখেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুবায়ের হোসেন এবং শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম. ওবায়দুল্লাহ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, ধনবাড়ি উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম. আজিজুর রহমান, থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম ফজলুল হক, উপজেলা শিক্ষা কর্মকর্তা মহি উদ্দিন, স্বর্গীয় বাবু সন্তোষ কুমার ম্রংয়ের কন্যা ও বিদ্যালয়ের সভাপতি তামসী তন্দ্রা ম্রং, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম. রতন হায়দার, সাবেক প্রধান শিক্ষক মনিরুজ্জামান, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, মুক্তাগাছা শহীদ স্মৃতি সরকারি কলেজের প্রভাষক শামসুর রাহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি নাজমুল হকসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা।

বিদ্যালয় প্রাঙ্গণকে নতুন বর্ণিল রূপে সাজানো হয়। নবীন-প্রবীণের মিলনমেলায় প্রায় দেড় হাজার সতীর্থ উপস্থিত ছিলেন। পরে বিকেল থেকে শুরু হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

পরে বিকেলে মন্ত্রী মধুপুর প্রেসক্লাবের নবনির্মিত ভবনের উদ্বোধন শেষে সাংবাদিকদের আলোচনা সভায় যোগ দেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : তথ্যপ্রযুক্তি মন্ত্রী

পিএসজির শিরোপা উদযাপনে সহিংসতা, প্যারিসে আটক ৪৫

31 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মধুপুর-ধনবাড়ীতে বিজ্ঞান ল্যাব স্থাপনের ঘোষণা ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রীর

পোষ্টের সময় : ০৮:২১:৫৪ অপরাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬