১২:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মনোনয়ন না পেয়ে এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ!

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়ন না পাওয়ায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে মাদারীপুরের শিবচরে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলুর কর্মী-সমর্থকরা সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে অবরোধ ও গাড়ি ভাঙচুর করে বিক্ষোভে ফেটে পড়েন।

সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার পাঁচ্চর এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লাভলুর সমর্থকরা টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করেন এবং কয়েকটি যানবাহনে ভাঙচুর চালান। এতে ঢাকার সঙ্গে দক্ষিণাঞ্চলের অন্তত ২১ জেলার যোগাযোগ বন্ধ হয়ে যায়। দীর্ঘ সময় ধরে শত শত বাস, ট্রাক ও যাত্রীবাহী গাড়ি আটকে পড়ে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ।

সূত্র মতে, বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনের সম্ভাব্য প্রার্থী তালিকা প্রকাশ করেন। সেখানে মাদারীপুর-১ (শিবচর-কাঁঠালবাড়ি) আসনে প্রার্থী হিসেবে মনোনয়ন পান জামান কামাল নুরুদ্দিন মোল্লা। এ আসন থেকেই মনোনয়ন প্রত্যাশা করেছিলেন সাজ্জাদ হোসেন সিদ্দিকী লাভলু, যিনি তালিকায় বাদ পড়েন।

এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে তার সমর্থকরা বিক্ষোভে নামে। তারা দাবি করেন, ঘোষিত প্রার্থীর ভাই স্থানীয় আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ছিলেন— যা বিএনপির মনোনয়ন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। কিন্তু বিক্ষুব্ধ জনতার সংখ্যা বেশি হওয়ায় পরিস্থিতি সামাল দিতে বেগ পেতে হয়।

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্তমানে হাইওয়ে পুলিশ পুরো এলাকা ঘিরে টহল জোরদার করেছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হাম নিয়ন্ত্রণে আসতে দুই-তিন মাস লাগবে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

19 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মনোনয়ন না পেয়ে এক্সপ্রেসওয়েতে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ!

পোষ্টের সময় : ০৯:৪৪:৪৮ অপরাহ্ন, সোমবার, ৩ নভেম্বর ২০২৫