১০:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, প্রতিবাদে বাড়িঘরে আগুন

ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে এবং এই ঘটনায় এলাকায় উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

শুক্রবার (১৩ জুন) সন্ধ্যায় সহনাটি ইউনিয়নের সোনাকান্দী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হুমায়ুন কবীর (২১) ওই ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই গ্রামের আব্দুল কাইয়ুমের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোনাকান্দী বাজারের এক চায়ের দোকানে নিয়মিত বাকিতে চা পান করতেন বাদল ও রাশেদ নামে দুই যুবক। দোকানি তাদের কাছ থেকে পাওনা টাকা আদায়ে ব্যর্থ হয়ে ছাত্রদল নেতা হুমায়ুন কবীরের কাছে অভিযোগ করেন। হুমায়ুন বিষয়টি মীমাংসার জন্য বাদল ও রাশেদকে টাকা পরিশোধে চাপ দেন। এ নিয়ে বিরোধ সৃষ্টি হলে সোনাকান্দী প্রাথমিক বিদ্যালয়ের সামনে হুমায়ুনের পথরোধ করে তাকে ছুরিকাঘাত করেন ওই দুই যুবক।

গুরুতর আহত অবস্থায় হুমায়ুনকে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। বিক্ষুব্ধ জনতা সোনাকান্দী গ্রামের কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দেয়, যাতে বেশ কিছু ঘর পুড়ে যায়। ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গৌরীপুর উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. মনিরুজ্জামান মানিক দাবি করেন, পূর্বশত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। তিনি দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দিদারুল আলম জানান, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত অব্যাহত রয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে সিলকা বিলে অভিযান, ১১ হাজার মিটার চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস

সৌদির রাষ্ট্রীয় তেল শোধনাগারে ড্রোন হামলা

09 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের গৌরীপুরে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা, প্রতিবাদে বাড়িঘরে আগুন

পোষ্টের সময় : ১০:৩৪:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫