০৩:০১ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহের নান্দাইলে কিশোরের ঘুষিতে যুবক নিহত

ময়মনসিংহের নান্দাইলে এক কিশোরের ঘুষিতে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকাল ১০টার দিকে উপজেলার শেরপুর ইউনিয়নের টিক্কাচরে এ ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম ইয়াছিন মিয়া (৪২)। তিনি ওই ইউনিয়নের পাঁচরুখী গ্রামের মতিউর রহমানের ছেলে।

ইয়াছিনের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ সকালে একজনের জানাজা পড়তে গিয়ে টিক্কাচরে ইয়াছিনের সঙ্গে এক কিশোরের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ইয়াছিন ওই কিশোরকে চড়থাপ্পড় মারেন। এতে সে ক্ষিপ্ত হয়ে ইয়াছিনের কপালে ঘুষি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। পরে সেখানে উপস্থিত থাকা অভিযুক্ত কিশোরের মামা নাজিম উদ্দিন আহত ইয়াছিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ইয়াছিনের ভাই ফারুক মিয়া বলেন, ‘জানাজা নিয়ে কথা-কাটাকাটির জেরে ভাইকে মারধর করে তারাই আবার হাসপাতালে নিয়ে গেছে। আমরা মারা যাওয়ার পরে শুনেছি। আমার ভাইয়ের হত্যাকারী খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবি করছি।’

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, অভিযুক্ত কিশোরকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি বিষয়টি প্রক্রিয়াধীন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহের নান্দাইলে কিশোরের ঘুষিতে যুবক নিহত

পোষ্টের সময় : ০৯:৪৭:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫