০৩:১৮ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ছাত্রলীগ-আ’লীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

ময়মনসিংহের ফুলপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। শুক্রবার (২৩ মে) রাত ১০টার দিকে পৌর শহরে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঘটনায় নেতৃত্ব দেন ময়মনসিংহ জেলা (উত্তর) ছাত্রদলের সাবেক সহ-সভাপতি একেএম আরিফুল হক আরিফ, ফুলপুর পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোবারক শিকদার, বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হিরা এবং যুবদল নেতা মাইনুদ্দিনসহ আরও কয়েকজন।

আহতদের মধ্যে রয়েছেন— ফুলপুর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি দেবাশীষ তালুকদার শুভ ও রূপসী ইউনিয়নের আওয়ামী লীগ নেতা আজিজুল ইসলাম।

ফুলপুর পৌর ছাত্রদলের আহ্বায়ক ওমর ফারুক সরকার বলেন, আটক দুই নেতা সাবেক ছাত্রলীগ ও আওয়ামী লীগ নেতা হিসেবে শাসনামলে দমন-পীড়নে জড়িত ছিলেন। তারা অস্ত্র নিয়ে আন্দোলনকারীদের দমন করেছেন বলেও অভিযোগ করেন তিনি।

এদিকে ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কার সিদ্দিক জানান, মারধরের ঘটনায় বিএনপি বা এর সহযোগী সংগঠনের কোনো সংশ্লিষ্টতা আছে কি না, তা তিনি নিশ্চিত নন।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাদি জানান, মারধরের পর ওই দুজনকে থানায় আনা হয়। আহত আজিজুল ইসলামকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

দেওয়ানগঞ্জে মাদ্রাসার জমি উদ্ধার ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন

জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পে ধস, আটকা বহু মানুষ, সেনা মোতায়েন

28 July 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ছাত্রলীগ-আ’লীগের দুই নেতাকে পিটিয়ে পুলিশে সোপর্দ

পোষ্টের সময় : ১২:৪৭:০২ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫