০৬:৪৫ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন 

‎ময়মনসিংহে পৈতৃক সম্পত্তি বিক্রি করার অভিযোগে বাড়ি ঘরে হামলা ও অগ্নি সংযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

‎বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার পাড়াইল গ্রামে এলাকাবাসীর আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‎মানববন্ধনে বক্তব্য রাখেন ঘাগড়া ইউনিয়নের সাবেক মেম্বার বাবুল হোসেন, ইউসুফ আলী, ভুক্তভোগী রাবেয়া ও লাকি আক্তারসহ অন্যরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এই জায়গাটি দখল করার জন্য একটি মহল পায়তারা করছে। শফি, রাজ্জাক, সোবান, জায়গাটি দোকান করার কথা বলে প্রথমে ভাড়া নেওয়া হয়। এরপর থেকেই শুরু হয় বিভিন্ন টালবাহানা তারা নিয়মিত ভাড়া না দিয়ে উল্টো জমির মালিকানা দাবি করে।

এরই জেরে গত ১২ এপ্রিল রাতে বাড়ি আগুন দিয়ে অভিযুক্তরা লুটপাট চালায়।

জমির মালিক ভুক্তভোগী রাবেয়া ও লাকি আক্তার বলেন, আমাদের জমি আমরা বিক্রি করেও বাড়ি ঘরে থাকতে পারছি না। আমাদের পরিবারের লোকজন নিরাপত্তাহীনতায় ভুগছি। আমরা দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

‎মানববন্ধনে জমিটির ক্রয় করা মিলন বলেন, ১৩ শতাংশ জমি দীর্ঘদিন বেদখলে ছিল। রাবেয়া ও লাকি জমির প্রকৃত মালিক তাদের কাগজপত্র ঠিক থাকায় আমি জমি ক্রয় করি। ক্রয়কৃত সম্পত্তিতে গেলে প্রতিপক্ষের লোকজন নিজেরাই দোকান ভাঙচুর করে আমাদের উপর দায় চাপানোর চেষ্টা করে ও আমাকে বিভিন্নভাবে হুমকি দিয়ে যাচ্ছে আমি যেন এই সম্পত্তিতে না যাই। আমি অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ-সমাবেশ

বর্ণাঢ্য আয়োজনে শেষ হলো বাকৃবি সোহরাওয়ার্দী হলের ‘ক্রিমসন হাইস্ট’ ফিস্ট

20 June 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে বাড়ি ঘরে হামলা ও অগ্নিসংযোগের প্রতিবাদে মানববন্ধন 

পোষ্টের সময় : ০২:০৪:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬