১২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ সুরক্ষায় অন্যচিত্র ফাউন্ডেশনের মানববন্ধন

“নদ বাঁচাও, জীবন বাঁচাও” এই প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নদী দিবস উপলক্ষে ময়মনসিংহে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ অক্টোবর) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অন্যচিত্র ফাউন্ডেশনের আয়োজনে নগরের জয়নুল উদ্যানে ব্রহ্মপুত্র নদের তীরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় মানববন্ধনে যুব সমাজের প্রতিনিধি, সুশীল সমাজ, শিক্ষার্থী, জেলে প্রতিনিধি, পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, বহ্মপুত্র নদ একসময় প্রমত্তা ও জীবন্ত ছিল। নদকে কেন্দ্র করে কৃষি, মৎস্য, পরিবহনসহ মানুষের জীবন-জীবিকা সচল ছিল। কিন্তু দখল, দূষণ, শিল্পবর্জ্য ফেলা, নদীর তীর ভাঙন এবং অব্যবস্থাপনার কারণে আজ এ নদ মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। নদ রক্ষা না করলে পরিবেশ, জীববৈচিত্র্য ও মানুষের জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়বে।

পদ্মা ব্যাংক ময়মনসিংহ শাখার ব্যবস্থাপক ও গ্রীনফোর্সের সাধারণ সম্পাদক সেলিমা বেগম বলেন, “আমরা অনেক ভাগ্যবান যে আমাদের একটি নদ আছে। একসময় এটি ছিল প্রমত্তা আর জীবন্ত। বর্তমানে দখল ও দূষণে মৃতপ্রায়। নদ রক্ষায় প্রশাসন, স্থানীয় জনগণ এবং নাগরিক সমাজকে একযোগে এগিয়ে আসতে হবে।”

হাংগার প্রজেক্টের প্রতিনিধি আখতারুজ্জামান বলেন, “নদ সুরক্ষার জন্য আমরা সব সময় সোচ্চার ছিলাম এবং থাকব। নদ রক্ষা মানে শুধু নদ নয়, মানুষের জীবন ও জীবিকা রক্ষা।”

অন্যচিত্র ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেবেকা সুলতানা বলেন, “ব্রহ্মপুত্র নদ আমাদের প্রাণ, এ নদ বাঁচলে দেশ বাঁচবে। নদ দখল ও দূষণ বন্ধ করে সবার জন্য নদকে মুক্ত ও প্রবাহমান রাখা এখন সময়ের দাবি।”

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহের মাদ্রাসায় চাঁদা না দেওয়ায় শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ

বাকৃবির ভেটেরিনারি টিচিং হাসপাতালে পুনর্নির্মিত পরিচালক কার্যালয় উদ্বোধন

29 September 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে ব্রহ্মপুত্র নদ সুরক্ষায় অন্যচিত্র ফাউন্ডেশনের মানববন্ধন

পোষ্টের সময় : ০৪:০২:১০ অপরাহ্ন, বুধবার, ১ অক্টোবর ২০২৫