০৪:৪৪ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে রেল ক্রসিংয়ে বালুবাহী ট্রাক ও ট্রেনের ধাক্কায় আহত ২

ময়মনসিংহে রেলক্রসিংয়ে বালুবাহী ট্রাকে যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় চালকসহ দুজন আহত হয়েছেন। শুক্রবার (১ আগস্ট) সকালে সদরের ঘুণ্টি রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তার হোসেন বলেন, ‘জামালপুরের সরিষাবাড়ি থেকে ছেড়ে আসা যমুনা এক্সপ্রেস ট্রেনটি ঢাকার দিকে যাচ্ছিল। ভোর সাড়ে ৪টার দিকে ঘুণ্টি রেলক্রসিংয়ের সঙ্গে দাঁড়িয়েছিল একটি বালুবাহী ট্রাক। এসময় ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দিয়ে ট্রেনটি চলে যায়। এতে ট্রাকটি ছিটকে চালক ও হেলপার আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।’

তিনি আরও বলেন, খবর পেয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হরমুজ খুলতে ইরানের ৫ শর্ত, কঠিন সিদ্ধান্তের মুখে ট্রাম্প

ট্রাম্পের ৪০ কোটি ডলারের ‘বলরুম প্রকল্প’ আটকে দিলেন আদালত

08 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহে রেল ক্রসিংয়ে বালুবাহী ট্রাক ও ট্রেনের ধাক্কায় আহত ২

পোষ্টের সময় : ০৭:১১:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১ অগাস্ট ২০২৫