০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রধান রাজস্ব কর্মকর্তা মিজ নাসরীন বেগম সেতু

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১২:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
  • ৫২২ ভিউ :

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রধান রাজস্ব কর্মকর্তা হলেন মিজ নাসরীন বেগম সেতু। এর আগে তিনি শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্বরত ছিলেন।

জানা যায়, দেশের আট বিভাগের ১৫৮ উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) বদলি করা হয়েছে। সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার ইউএনওদের বিভিন্ন দপ্তরে বদলি করে বুধবার (২৬ নভেম্বর) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন ইউএনও নিয়োগের পরিপ্রেক্ষিতে আগের ইউএনওদের বদলি করা হলো। এর আগে বুধবার দেশের আট বিভাগের ১৬৬ উপজেলায় নতুন ইউএনও নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বদলি করা ইউএনওরা আগামী ৩০ নভেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল হতে অবমুক্ত হয়ে বদলি করা কর্মস্থলে যোগদান করবেন; অন্যথায় তিনি আগামী ৩০ নভেম্বর বিকেলে বর্তমান কর্মস্থল থেকে তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) বলে গণ্য হবেন।

বদলিকৃত কর্মকর্তার দপ্তর/ কর্মস্থল এরই মধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম/ঠিকানা উল্লেখ করে তিনি যোগদানপত্র দাখিল করবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

বদলি করা ইউএনওদের তালিকা দেখতে এখানে ক্লিক করুন https://drive.google.com/file/d/1QyxCH9FaBJY-oFlPV6OK3wEpPf3FNLra/view?usp=drivesdk

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

কেন্দুয়ায় মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ রোধে সচেতনতামূলক সভা

'রক্তদানে আমাদের ঈশ্বরগঞ্জ' এর উদ্যোগে শতাধিক শিক্ষার্থীর ব্লাড গ্রুপিং

07 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

ময়মনসিংহ সিটি কর্পোরেশনের নতুন প্রধান রাজস্ব কর্মকর্তা মিজ নাসরীন বেগম সেতু

পোষ্টের সময় : ১২:১৬:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫