এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ময়মনসিংহ-১ হালুয়াঘাট-ধোবাউড়া আসনে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে উপজেলা নির্বাহী অফিসার ও সহকারি রিটার্নিং অফিসার আলী নূর খানের নিকট মনোনয়ন পত্র জমা দিয়েছেন মোট চারজন প্রার্থী।
তারা হলেন, বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির মনোনয়ন বঞ্চিত স্বতন্ত্র প্রার্থী ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য সালমান ওমর রুবেল, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান বিএনপি উপজেলা কমিটির সাবেক নেতা আব্দুল হামিদ ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত প্রার্থী ময়মনসিংহ মহানগরের জামায়াতে ইসলাম সদস্য মাহফুজুর রহমান মুক্তা ।
সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমি এই মাটি ও মানুষের সন্তান। আমার রাজনৈতিক লড়াই ব্যক্তিগত কোনও স্বার্থের জন্য নয়, বরং হালুয়াঘাট–ধোবাউড়ার মানুষের অধিকার, গণতন্ত্র ও ন্যায়ের প্রতিষ্ঠার জন্য। দীর্ঘদিন ধরে এ এলাকার মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত, উন্নয়ন থেকেও পিছিয়ে রয়েছে। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আমি এই জনপদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিশ্চিত করতে কাজ করতে চাই।
স্টাফ রিপোর্টার 






















