০৫:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

মহাসড়কে চলন্ত পিকআপ আটকে তিন গরুসহ গাড়ি ছিনতাই

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভালুকার চলন্ত পিকআপ আটকে দেশিয় অন্ত্রের ভয় দেখিয়ে তিন গরুসহ গাড়ি ছিনতাই করার ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ মে) মধ্যরাতে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জিঞ্জিরার মাজার সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আজ মঙ্গলবার গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম বলেন, গরুবোঝাই পিকআপটির পেছনে একটি সাদা রঙের পিকআপ গাড়ি ছিল। ঘটনাস্থলে পৌঁছালে পিকআপটি হঠাৎ সামনে এসে আমাদের গরু বোঝাই পিকআপটি গতিরোধ করে।

এ সময় পিকআপে ড্রাইভারসহ তিনজন যাত্রী ছিল। ছিনতাইকারিদের পিকআপে অন্য ৭-৮ জন দুর্বৃত্ত দেশীয় অস্ত্র ও রড নিয়ে হামলা চালায়। তারা গাড়ির কাঁচ ভেঙে ফেলে এবং চালক সাইফুল ইসলামকে জোরপূর্বক গাড়িতে তুলে নেয়।

পরে দুর্বৃত্তরা গরু ব্যবসায়ী রফিকুল ইসলাম, ড্রাইভার সাইফুল ইসলামের চোখে কালো কাপড় বেধে প্রায় ২০ মিনিট বিভিন্ন স্থানে ঘুরিয়ে ভুক্তভোগীদের বিভ্রান্ত করে এবং মারধর করে। এ সময় তারা বুঝে উঠতে পারেননি কোথায় আছেন বা কী ঘটছে।

ঘটনার একপর্যায়ে পিকআপ চালকের সহকারি সাগর কোনোভাবে পালিয়ে গিয়ে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালেও হামলাকারীদের আর পাওয়া যায়নি।

আরেক গরু ব্যবসায়ী আব্দুস সামাদ বলেন, তিনি সোমবার হালুয়াঘাট উপজেলার মুন্সিহাট বাজার থেকে তিনটি গরু কিনে রাত ৯টার দিকে পিকআপে করে ঢাকার দক্ষিণখানের উদ্দেশে পাঠান। গরুগুলোর মধ্যে লাল, কালো ও কাজলা রঙের বড় আকারের তিনটি গরু ছিল, যার মোট মূল্য ৬ লাখ ১৬ হাজার টাকা।

তিনি আরও জানান, রাত ১টার দিকে হাজিরবাজার এলাকায় পৌঁছালে গরুসহ পিকআপটি ছিনতাই হয়। পরে থানায় অভিযোগ জানাতে গেলে প্রথমে তা গ্রহণে বিলম্ব হলেও মঙ্গলবার দুপুর ১টার দিকে অভিযোগ গ্রহণ করে পুলিশ।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, এক গাড়ি আরেক গাড়িকে চাপ দিয়ে তিনটা গরু নিয়ে গেছে। লিখিত অভিযোগ পেয়েছি। আমরা কাজ করছি।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ময়মনসিংহে প্রথমবারের মতো টার্ফ ফুটবল মাঠ উদ্বোধন

মুক্তাগাছায় ফায়ারস সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদ্বোধন

20 May 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মহাসড়কে চলন্ত পিকআপ আটকে তিন গরুসহ গাড়ি ছিনতাই

পোষ্টের সময় : ০৯:১৪:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬