০২:০৭ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক সেবনের ভিডিও ভাইরাল, নারী সমন্বয়ককে অব্যাহতি

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ১২:২০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫
  • ৩৭১ ভিউ :

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চট্টগ্রাম মহানগর কমিটির মুখপাত্র ফাতেমা খানম লিজাকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনের মহানগর সংগঠক শাহরিয়ার সিকদারকে বহিষ্কার করা হয়েছে।

শনিবার (১৭ মে) সংগঠনের মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত পৃথক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

আদেশে উল্লেখ করা হয়, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবনের ভিডিও এবং অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শহীদদের ত্যাগে গঠিত সংগঠনের ভাবমূর্তি রক্ষায় তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অন্যদিকে, চাঁদাবাজির অভিযোগে ডবলমুরিং থানায় গ্রেপ্তার হওয়ায় শাহরিয়ার সিকদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এসব ঘটনা ঘিরে সংগঠনের ভেতরে ও বাইরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। নেতারা জানান, সংগঠনের ভাবমূর্তি ও মূল্যবোধ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এমন পদক্ষেপ অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাদক সেবনের ভিডিও ভাইরাল, নারী সমন্বয়ককে অব্যাহতি

পোষ্টের সময় : ১২:২০:৪২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ মে ২০২৫