১১:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাদারগঞ্জে পুলিশকে আহত করে মাদকব্যবসায়ী ছিনতাই, গ্রেপ্তার ৪

 মাদারগঞ্জে পুলিশের উপর হামলা চালিয়ে মাদকব্যবসায়ী ছিনতাইয়ের ঘটনায় চারজন আটক। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ৩৩ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী নাছির চিকুকে (২৫) পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন তার সহযোগী ও স্বজনেরা। এ সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৬ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের বাংলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া মাদক ব্যবসায়ী নাছির চিকু চর পাকেরদহ এলাকার কালু মন্ডলের ছেলে।

বিষয়টি রোববার (১৭ আগস্ট) দুপুরে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ নিশ্চিত করেছেন। তিনি বলেন, মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে বাংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে এজহারভুক্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চর পাকেরদহ গ্রামের দুদু মন্ডলের ছেলে মো. আজিজুল হক বাবু (৩২), ইদু মন্ডলের ছেলে মো. রাসেল (৩৪), আসাদ মন্ডলের ছেলে স্বপন (২৮), মৃত কছর মন্ডলের ছেলে সুজা মন্ডল (৫৫)। তারা প্রাথমিকভাবে আসামী ছিনিয়ে নেওয়ার সত্যতা স্বীকার করেছে। মাদক ব্যবসায়ী ও এজাহার নামীয় আসামীদের গ্রেপ্তার চেষ্টা অব্যাহত আছে। রোববার দুপুর আড়াইটার দিকে গ্রেপ্তারকৃতদের ৫দিনের রিমান্ড চেয়ে জামালপুর আদালতে পাঠানো হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৬ আগস্ট) রাতে চর পাকেরদহ ইউনিয়নের পশ্চিম চরপাকেদহ এলাকায় এসআই মো. হাসিব আল মাহফুজ নেতৃত্বে এএসআই মুজিবর রহমান, এএসআই নাইমুর রহমান, পুলিশ সদস্য ইয়াসিন মিয়াসহ পুলিশ সদস্যরা ইয়াবা ব্যবসায়ী নাছির চিকুকে ৩৩ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে। এরপর তাকে থানায় নেওয়ার পথে বাংলা বাজার এলাকায় মাদক ব্যবসায়ীর আত্মীয়-স্বজন ও তার সিন্ডিকেটের শতাধিক সদস্যরা লাঠি-শোঠা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। পুলিশের কাছ থেকে জোরপূর্বক হাতকড়ার চাবি কেড়ে নিয়ে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ সময় এএসআই মুজিবুর রহমান, এএসআই নাইমুর রহমান আহত হয়। পরে তাদেরকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা প্রদান করেন। পরে বলপূর্বক সরকারী কাজে বাধা দান ও পুলিশকে আঘাত করার অপরাধে আটজন এজাহারনামীয় ও অজ্ঞাত ৬০/৭০ জনের অজ্ঞাত বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন মাদারগঞ্জ মডেল থানার এসআই মো. হাসিব আল মাহফুজ।

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল্লাহ সাইফ বলেন, গতকাল শনিবার রাতে মাদক ব্যবসায়ী নাছির চিকুকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় দুইজন পুলিশ সদস্য আহত হয়। তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে।
তিনি আরো বলেন, বলপূর্বক সরকারী কাজে বাধা দান ও পুলিশকে আঘাত করার অপরাধে আটজন এজাহারনামীয় ও অজ্ঞাত ৬০/৭০ জনের অজ্ঞাত বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। এ ছাড়া মাদক ব্যবসায়ী নাছির চিকুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও একটি মামলা দায়ের করা হয়েছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বাকৃবির শহীদ শামসুল হক হলে বৃক্ষরোপণ

প্রবাসে মৃত্যুর ২৭ দিন পর তথ্য প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় মরদেহ ফিরল দেশে

07 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাদারগঞ্জে পুলিশকে আহত করে মাদকব্যবসায়ী ছিনতাই, গ্রেপ্তার ৪

পোষ্টের সময় : ০৫:৪৯:৩১ অপরাহ্ন, রবিবার, ১৭ অগাস্ট ২০২৫