০৯:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাধ্যমিকের শিক্ষকদের সঙ্গে ময়মনসিংহ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. আমিনুল হকের মতবিনিময়

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের মনোনয়ন প্রত্যাশী স্বনামধন্য চিকিৎসক অধ্যাপক ডা. এ. কে. এম আমিনুল হক ফুলপুর উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছেন।

‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকালে ফুলপুর উপজেলার আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এই মতবিনিময় সভায় তিনি শিক্ষকদের সঙ্গে শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, নির্বাচনী পরিকল্পনা ও স্থানীয় উন্নয়ন ভাবনা নিয়ে আলোচনা করেন।

অধ্যাপক ডা. এ. কে. এম আমিনুল হক ফুলপুর উপজেলার পয়ারী ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান প্রয়াত আমজাদ আলী মিয়ার তৃতীয় সন্তান। তিনি বর্তমানে ঢাকার আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে নিয়োজিত আছেন। এছাড়া তিনি ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ময়মনসিংহ মেডিকেল কলেজ শাখার প্রতিষ্ঠাতা সদস্য ও বর্তমানে ড্যাবের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টাসহ বিভিন্ন মেডিকেল সংগঠন ও স্বেচ্ছাসেবী সংস্থার সাথে জড়িত। তিনি ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের মেডিসিন বিভাগের প্রাক্তন অধ্যাপক ছিলেন। এছাড়াও আমজাদ আলী মেমোরিয়াল ফাউন্ডেশনের সভাপতি হিসেবে যুক্ত রয়েছেন।

‎সভায় তিনি বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা ও গণমানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে মাঠে নেমেছি। এই এলাকার মানুষের দীর্ঘদিনের বঞ্চনার ইতিহাস রয়েছে। ক্ষমতায় এলে ফুলপুর ও তারাকান্দার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে। বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতে বিশেষ নজর দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডা. মো. আজিজুল হক, ড্যাবের কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সদস্য ও ঢাকার মার্কস মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. ছায়েদুল হক, প্রান প্রকৃতি পরিবেশ প্রতিবেশ রক্ষা জাতীয় কমিটির মুখপাত্র ইবনুল সাঈদ, শিক্ষাবিদ মো. মোজাম্মেল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও পয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মফিজুল ইসলাম, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ প্রমুখ।

সভাটি সঞ্চালনা করেন ফুলপুর উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও পয়ারী গোকুল চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আয়ুব আলী খোকন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ফারাক্কার সব গেট খুলতে শুভেন্দুকে ফোন বিহারের মুখ্যমন্ত্রীর

ময়মনসিংহে ফুলবাড়িয়ায় এনসিপির ১৪ নেতাকর্মীর পদত্যাগ

23 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মাধ্যমিকের শিক্ষকদের সঙ্গে ময়মনসিংহ-২ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী ডা. আমিনুল হকের মতবিনিময়

পোষ্টের সময় : ০৮:৩৩:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫