০৭:২৮ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মানসিক প্রতিবন্ধী আব্দুল হাসিমের চিকিৎসার দায়িত্ব নিলেন বাবর

দীর্ঘ ১৭ বছর যাবত চিকিৎসা বঞ্চিত মানসিক প্রতিবন্ধী আব্দুল হাসিমের চিকিৎসার দায়িত্ব নিলেন সাবেক সফল স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও নেত্রকোনা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী লুৎফুজ্জামান বাবর। চিকিৎসার দায়িত্ব গ্রহণ করে মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন বিএনপির এ নেতা। মানসিক প্রতিবন্ধী আব্দুল হাসিমের বাড়ি মদন উপজেলার গোবিন্দশ্রী ইউনিয়নের মনিকা গ্রামে।

শনিবার অ্যাম্বুলেন্সে করে ঢাকা একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য আব্দুল হাসিমকে নিয়ে যাওয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন লুৎফুজ্জামান বাবরের রাজনৈতিক প্রতিনিধি মাহমুদুল হাসান মাহমুদ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, মানসিক প্রতিবন্ধী আব্দুল হাসিম লুৎফুজ্জামান বাবরকে ভালোবাসেন। ভালোবাসেন তিনি ধানের শীষকে। লুৎফুজ্জামান বাবর ১৭ বছর আগে কারাবন্দি হওয়ার খবর শুনেই তিনি মানসিক প্রতিবন্ধী হয়ে পড়েন এবং বাবর বাবর বলে সব সময় ডাক দেন। ধানের শীষ বলে সব সময় স্লোগান দেন আব্দুল হাসিম। তার কণ্ঠে বাবর বাবর বলে এবং ধানের শীষ বলে স্লোগান দেওয়ায় এমন একটি সংবাদ বেসরকারি একটি টেলিভিশনে প্রকাশিত হয়। বিষয়টি মানবিক লুৎফুজ্জামান বাবরের নজরে আসলে তিনি আব্দুল হাসিমকে ঢাকায় নিয়ে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য উদ্যোগ নেন। শনিবার দুপুরে হাসিমের বাড়িতে একটি অ্যাম্বুলেন্স পাঠান এবং ঢাকা নিয়ে যান। দীর্ঘদিন ধরে আব্দুল হাসিম মানসিক রোগে বিনা চিকিৎসায় ভুগছিলেন।

আব্দুল হাসিমের ভাই আবুল হোসেন বলেন, আমার ভাই বাবর ভাইকে খুবই ভালোবাসেন। ধানের শীষকে ভালোবাসেন। বাবর ভাই জেলে যাওয়ার খবর পেয়েই তিনি মানসিক রোগী হয়ে পড়েন। আমরা দরিদ্র মানুষ, ভাইকে ভালো চিকিৎসা দিতে পারিনি। ভাই মানসিক রোগী—এ খবরটা বাবর ভাই পেয়ে আজকে একটি অ্যাম্বুলেন্স পাঠিয়েছে ভাইকে ঢাকায় একটি উন্নত চিকিৎসা দেওয়ার জন্য। বাবর ভাইয়ের জন্য আমি ও আমার পরিবার চিরকৃতজ্ঞ। বলার কোনো ভাষা নেই বাবর ভাই যে কাজটি করছেন।

নেত্রকোনা জেলা যুব ও তথ্য বিষয়ক সম্পাদক গোবিন্দশ্রী গ্রামের বাসিন্দা মোঃ মোবারক হোসেন জানান, বাবর ভাই আজকে প্রমাণ করেছে আসলেই তিনি একজন ভাটী বাংলার মেহনতি মানুষের নেতা, গরিবের নেতা। তিনি খবর পেয়েই যে কাজটি করেছেন, বাংলাদেশে এমন নজির আর নেই।

বাবরের রাজনৈতিক প্রতিনিধি মাহমুদুল হাসান মাহমুদ বলেন, গতকাল একটি বেসরকারি টেলিভিশনে আব্দুল হাসিমের একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদটিতে ছিল তিনি বাবর স্যারকে খুবই ভালোবাসেন। এমনকি তিনি জেলে যাওয়ার পরেই মানসিক রোগী হয়ে পড়েন। এ থেকেই তিনি বিনা চিকিৎসায় ভুগছেন। বিষয়টি স্যারের নজরে এসেছে এবং তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। স্যার মানবিক দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়িয়েছেন। স্যারের এ ধরনের মানবিক উদ্যোগ, অসহায় ও দরিদ্র মানুষের কল্যাণে অব্যাহত থাকবে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মানসিক প্রতিবন্ধী আব্দুল হাসিমের চিকিৎসার দায়িত্ব নিলেন বাবর

পোষ্টের সময় : ০৯:৫০:৪৭ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬