জাতীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, মানুষ জন্মেছে উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরি করার জন্য নয়। তিনি রবিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ভবন-২-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
প্রধান উপদেষ্টা আরও বলেন, এখন বিশ্বের মানুষ বিভিন্ন ধরনের উদ্যোক্তা হয়ে উঠেছে এবং প্রযুক্তির বিকাশ এটি সম্ভব করেছে। প্রযুক্তির ব্যবহার শিক্ষার্থীদের ও নতুন প্রজন্মকে বিশ্বব্যাপী কাজের সুযোগ দিচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, সবাইকে তাদের দক্ষতা অনুযায়ী সুযোগ করে দিতে পিকেএসএফ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি বলেন, বর্তমান প্রজন্ম আগের প্রজন্মের মতো নয়; তারা অনেক এগিয়েছে, নতুন উদ্যোগ ও বিনিয়োগের মাধ্যমে দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। পিকেএসএফ নতুন ভবনে এসে নতুন দৃষ্টিভঙ্গি ও কাজের সম্ভাবনা তৈরি করবে।
প্রধান উপদেষ্টা স্মৃতিচারণে উল্লেখ করেন, বিশ্বব্যাংক থেকে প্রাপ্ত ২০ কোটি টাকার ফান্ড এবং রাষ্ট্রপতি এরশাদের সমর্থন পিকেএসএফ-এর সূচনা ও দারিদ্র্য নিরসনে নতুন পথপ্রদর্শক হিসেবে ভূমিকা রেখেছে।
স্টাফ রিপোর্টার 





















