০৪:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মালিক-শ্রমিক দ্বন্দ্বে ফের দূরপাল্লার বাস বন্ধ চাঁপাইনবাবগঞ্জে

  • স্টাফ রিপোর্টার
  • পোষ্টের সময় : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫
  • ২৭৮ ভিউ :

চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী-নাটোর হয়ে ঢাকা ও চট্টগ্রাম রুটে চলাচল করা দূরপাল্লার বাস আবারও বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার রাত ১১টা থেকে বাস মালিকপক্ষ বাস চলাচল বন্ধ করে দেয়। মালিকদের অভিযোগ, শ্রমিকরা খোরাকি ভাতার দাবিতে যত্রতত্র বাস থামিয়ে যাত্রী তুলছে, যা ব্যবসায়িকভাবে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।

বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বজলুর রহমান রতন জানান, শ্রমিকদের দাবি মেনে বেতন-ভাতা ইতোমধ্যে বৃদ্ধি করা হয়েছে। এরপরও শ্রমিকরা অযৌক্তিক দাবি করছে, তাই মালিকপক্ষ আর বাস চালাতে রাজি নয়। আপাতত শুধু একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস চলাচল করছে, বাকি সব পরিবহন বন্ধ।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাক, ট্যাংক লরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান জানান, ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে ২৫ সেপ্টেম্বর থেকে সিদ্ধান্ত বাস্তবায়নের কথা ছিল। কিন্তু মালিকপক্ষ বৈঠকের সিদ্ধান্ত কার্যকর না করে একতরফাভাবে বাস বন্ধ করেছে। তিনি দাবি করেন, যাত্রী যেখানে নামতে চায় কেবল সেখানেই নামানো হয়, দুয়েকজন যাত্রী উঠানো হলেও তার হিসাব মালিকপক্ষকে দেওয়া হয়।

গত ৭ সেপ্টেম্বর ও ২২ সেপ্টেম্বর শ্রমিকরা দুই দফায় কর্মবিরতি পালন করে। এরপর মালিকদের আশ্বাসে বাস চলাচল শুরু হলেও শর্ত পূরণ না হওয়ায় ফের বিরোধে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। এবার মালিকরাই বাস বন্ধ করে দিয়েছেন।

হঠাৎ এ সিদ্ধান্তে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজারমুখী যাত্রীরা বিপাকে পড়েছেন। টিকিট কেটে যাত্রার প্রস্তুতি নিলেও হঠাৎ বাস বন্ধ হয়ে যাওয়ায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

ঈশ্বরগঞ্জে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা

ঈশ্বরগঞ্জের ২০০ বছরের পুরোনো মসজিদের নতুন কমিটি

21 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মালিক-শ্রমিক দ্বন্দ্বে ফের দূরপাল্লার বাস বন্ধ চাঁপাইনবাবগঞ্জে

পোষ্টের সময় : ১১:৪৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ সেপ্টেম্বর ২০২৫