০৮:০২ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩ বাংলাদেশি ফেরত এসেছেন, চলছে জিজ্ঞাসাবাদ

  • ডেস্ক রিপোর্ট
  • পোষ্টের সময় : ০৭:৪৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫
  • ৩৫৪ ভিউ :

উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে সম্প্রতি মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের ম‌ধ্যে তিনজন ইতোমধ্যে দেশে ফেরত আসার তথ‌্য দি‌য়ে‌ছেন প্রবাসীকল্যাণ ও বৈ‌দে‌শিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

আসিফ নজরুল ব‌লেন, গ্রেপ্তার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে তিনজন ইতোমধ্যে দেশে ফেরত এসেছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরপরও এই অভিযোগে আটক হয়ে যারা ফেরত আসবেন, সবাইকে জিজ্ঞাসাবাদ করা হবে। তাদের বিরুদ্ধে জঙ্গিবাদে সংশ্লিষ্টতার প্রমাণ পেলে বিচারের মুখোমুখি করা হবে।

গত ২৭ জুন মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিওন ইসমাইল উগ্র জঙ্গি আন্দোলনের সঙ্গে সরাসরি জড়িত থাকার অভিযোগে মালয়েশিয়ায় ৩৬ বাংলাদেশিকে গ্রেপ্তারের তথ্য দিয়েছেন।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের পরিকল্পনা অনুযায়ী সেলাঙ্গর ও জোহর অঞ্চলে গত ২৪ এপ্রিল থেকে তিন ধাপে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার ৩৬ বাংলাদেশির মধ্যে পাঁচজনকে মালয়েশিয়ার দণ্ডবিধির ৬এ অনুচ্ছেদের আওতায় অভিযুক্ত করা হয়েছে। সন্ত্রাসবাদ–সংশ্লিষ্ট অপরাধের জন্য এ আইন প্রযোজ্য। গ্রেপ্তার পাঁচজনকে শাহ আলম ও জোহর বাহরুর দায়রা আদালতে অভিযুক্ত করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেপ্তার বাকি ব্যক্তিদের মধ্যে ১৫ জনকে মালয়েশিয়া থেকে বহিষ্কারের আদেশ জারি করা হয়েছে। অন্য ১৬ জনের বিরুদ্ধে জঙ্গি–সংশ্লিষ্টতার অভিযোগের আরও তদন্ত চলছে।

এদি‌কে, শুক্রবার এক সংবাদ সম্মেলনে মাল‌য়ে‌শিয়ার পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ খালিদ ইসমাইল জা‌নি‌য়ে‌ছেন, আটককৃতরা বাংলাদেশ ও সিরিয়ায় ইসলামিক স্টেট বা আইএস সদস্যদের অর্থায়ন করতেন।

বাংলাদেশি শ্রমিকদের নিয়ে গড়ে ওঠা ইসলামিক স্টেটের একটি নেটওয়ার্ক ভেঙে দেওয়া হ‌য়ে‌ছে ব‌লে জানান মাল‌য়ে‌শিয়ার পুলিশ মহাপরিদর্শক।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার ৩ বাংলাদেশি ফেরত এসেছেন, চলছে জিজ্ঞাসাবাদ

পোষ্টের সময় : ০৭:৪৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ৫ জুলাই ২০২৫