০৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

মিরপুর জাতীয় চিড়িয়াখানার থেকে একটি সিংহ বের হয়ে গেছে। ইতোমধ্যে বন্দুক দিয়ে এনেস্থিসিয়া ইনজেকশন দেওয়া হয়েছে। অচেতন হয়ে গেলে সেটিকে খাঁচায় নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিড়িয়াখানার পরিচালক ডা. রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘খাঁচা থেকে একটি সিংহ বের হয়ে গেছে। এটি এখন খাঁচার পাশে এক কোনে অবস্থান করছে। তার চারদিক থেকে ঘিরে রাখা হয়েছে। পশুটিকে এমন জায়গায় রয়েছে যে, সেখানে আমাদের লোকজন সেখানে যেতে পারছে না।’

তিনি আরও বলেন, ‘অবশ করার গান (অস্ত্র) নিয়ে আমার প্রস্তুত রয়েছি। সুযোগ পেলেই পশুটিকে অবশ করার ব্যবস্থা করা হবে। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণেই রয়েছে।’

জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ড. আতিকুর রহমান বলেন, ‘বিকাল সাড়ে চারটা থেকে পৌনে ৫টার দিকে একটি সিংহ খাঁচা থেকে বের হয়ে যায়। তবে সে পাবলিকলি আসেনি। সে তার খাঁচার টেরিটোরির মধ্যেই ছিল।’

তিনি আরও বলেন, ‘আমরা লোকগুলোকে (দর্শনার্থী) খালি করে দিয়েছি। তো যার ফলে তাকে (সিংহ) উত্তেজিত করেনি, সেও (সিংহ) বুঝতে পারেনি প্রথমে। আমরা গরুর গোস্ত দিয়েছি, সেগুলো খেয়ে শান্ত হয়েছিল। পরে আমরা এনেস্থিসিয়া ইনজেকশন দিয়েছি বন্দুক দিয়ে। এখন সে ঝিমুচ্ছে। একটু পরে যখন পুরাপুরি নিচু (অচেতন) হয়ে যাবে তখন আমরা ওকে খাঁচায় নিয়ে যাবো।’

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

হালুয়াঘাটে জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে ভুয়া দলিল সৃজনের অভিযোগ

মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষ, আহত ৩০

16 August 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মিরপুর চিড়িয়াখানার খাঁচা থেকে বেরিয়ে গেছে সিংহ

পোষ্টের সময় : ০৭:৩০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ ডিসেম্বর ২০২৫