০৭:০৪ পূর্বাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের ৮ গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

মুক্তাগাছায় পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফীকেশন। ছবি- ব্রহ্মপুত্র এক্সপ্রেস।

মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের ৮টি গ্রামকে বেসরকারী সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের উদ্যোগে পরিবেশবান্ধব গ্রাম হিসেবে ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে স্থানীয় সত্রাশিয়ায় মলিন দাসের বাড়িতে পরিবেশ বান্ধব গ্রাম কমিটি ও ভিডিসির সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন মুক্তাগাছা সাউথ এপি এক অনুষ্ঠানের আয়োজন করে।

গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি ডা. আব্দুল বারীর সভাপতিত্বে ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওয়ার্ল্ড ভিশন জামালপুর এসিও’র সিনিয়র ম্যানেজার সেবাস্টিন পিউরীফিকেশন। বিশেষ অতিথি ও অন্যান্যের মধ্যে স্থানীয় ইউপি মেম্বার খোরশেদ আলম, শফিকুল ইসলাম, ওয়ার্ল্ড ভিশনের প্রোগ্রাম অফিসার কৃষিবিদ রাকিবুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন। এতে স্থানীয় ইউপির পুরুষ ও নারী সদস্যগণ, ভিডিসি সদস্য, যুব ও শিশু ফোরামের নেতৃবৃন্দ, শিক্ষকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।

অনুষ্ঠানে ইউনিয়নের ৮টি গ্রামকে পরিবেশ বান্ধন গ্রাম হিসেবে ঘোষণা করা হয়। গ্রামগুলো হচ্ছে, শ্যামপুর, সাতাশিয়া, কুমারগাতা, রাজপুর, মালতীপুর, পাথালিয়া, কান্দাপাড়া ও কান্দুলিয়া। ওয়ার্ল্ড ভিশন জানায় ঘোষিত গ্রামগুলোতে পর্যাপ্ত বৃক্ষসহ নানা অনুসঙ্গ রয়েছে যা পরিবেশের জন্য সহায়ক।

এর আগে ওয়ার্ল্ড ভিশন এসব গ্রামে বৃক্তরোপণ, শিক্ষা উপকরণ বিতরণ, দারিদ্র বিমোচনে সহায়ক কর্মসূচি, বাল্যবিয়ে প্রতিরোধ, প্লাস্টিকের ব্যবহার রোধ, নারী-শিশুর অধিকার রক্ষাসহ নানা কর্মসূচি পালন করে আসছে।

Share this news as a Photo Card

ট্যাগ :
অধিক পঠিত

প্রয়োজনে বিমান টিকিট দেব, তবুও দেশে আসুন: হাসিনাকে তথ্য প্রতিমন্ত্রী

জাতীয় হিফজ প্রতিযোগিতায় দেশসেরা দুই হাফেজ, নকলায় রাজকীয় সংবর্ধনা

06 November 2026
« « « বিস্তারিত কমেন্টে » » »
www.dailybexpress.com

মুক্তাগাছার কুমারগাতা ইউনিয়নের ৮ গ্রামকে পরিবেশবান্ধব গ্রাম ঘোষণা

পোষ্টের সময় : ০৪:০৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫